ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন কামাদাকে প্রশংসায় ভাসালেন জাপান কোচ মোরিয়াসু বগুড়ায় এসএমই উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্যেগ নিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা নিভে গেল ক্রীড়াঙ্গনের বাতিঘর: এক কিংবদন্তির প্রস্থান সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কানসাসে আর্জেন্টিনার অনুশীলন, স্কালোনির একাদশে দুই সংশয় আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননায় ভূষিত প্রতিমাশিল্পী হরিপদ পাল গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নায়িকা ববি রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎ রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ম্যারাডোনা-মেসির সঙ্গে ইয়ামালের তুলনা ভুল দারুণ সেভের পর কুরাসাও গোলরক্ষক বললেন, ‘আমার একটি ভাস্কর্য বানাও’ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য

১৩ দিন যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৪২ পিএম
১৩ দিন যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

আগামী ১০ মে থেকে ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়নকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আগামী ১৩ দিন ৬ ঘণ্টা করে (সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত) উল্লিখিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১০ মে (রবিবার)

দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকা।

১১ মে (সোমবার)

রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকা।

১২ মে (মঙ্গলবার)

সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকা।

১৩ মে (বুধবার)

দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকা।

১৪ মে (বৃহস্পতিবার)

মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

১৬ মে (শনিবার)

বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকা।

১৭ মে (রবিবার)

কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকা।

১৮ মে (সোমবার)

কাপাশিয়া ফিডারেরে আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকা।

১৯ মে (মঙ্গলবার)

বনগ্রাম ফিডারের আওতাধীন কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকা।

২০ মে (বুধবার)

কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে (বৃহস্পতিবার)

কাপাশিয়া ফিডারের আওতাধীন কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।

২৩ মে (শনিবার)

বিহাস ফিডারের আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।

২৪ মে (রবিবার)

পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

এসজি/

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ৩০ মিটার বিলীন
ছবি: খবরের কাগজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বেড়ে চলেছে । পানির তীব্র স্রোতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অবশিষ্ট অংশ। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা শুরু করেছে।

শনিবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটারএলাকা নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে রয়েছে আরো অনেক ফসলিজমি ও বসতভিটা। এছাড়াগত কয়েকদিন ধরে জেলার চৌহালী উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। অনেককে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশে নিচে বসবাস করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ জুন থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে নদীর পানি কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ৪ সেন্টিমিটার কমে বিপদ সীমার ২৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 বাহুকা গ্রামের স্থানীয় যুবক মোশারফ হোসেন বলেন, ’হঠাৎ করেই নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ফলে আমরা যারা নদীর কিনারে বসবাস করি তাদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। একই এলাকার আরেক বাসিন্দা আছমত আলী বলেন, নদীর ডান তীরের ব্লক ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডকে খবর দিলে তারা এসে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করেছে।’

এর আগে আমাদের অনেক জমিজমা নদীতে বিলীন হয়ে গেছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।আবারো ভাঙ্গন শুরু হয়েছে।ফলে চরম ভয় কাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।ফলে পানির তীব্র স্রোতে বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙন এলাকাগুলোতে পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
চান্দগাঁও বিসিকে দিনদুপুরে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি
একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও দিনদুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া দেওয়া ঘটনা ঘটেছে। পরে মোবাইলফোনে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। ​

শনিবার (২০ জুন) পাঁচ যুবক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।

এ ঘটনায়ও দুবাই পালিয়ে থাকা বড় সাজ্জাদ গ্রুপের ক্যাডারদের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে শিবির ক্যাডার বড় সাজ্জাদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে অবস্থান নেয় পাঁচ যুবকের একটি দল। তারা সেখানে আকস্মিকভাবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, যুবকরা চাঁদার দাবিতে ইয়ুনুস্কো প্রতিষ্ঠানে ঢোকার আগে হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। ​ ঘটনার কিছুক্ষণ পরই ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী হিসেবে পরিচিত স্থানীয় এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে ওই নেতাকে অত্যন্ত খারাপ ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে, যা এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ​ 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সংশ্লিষ্ট যুবদল নেতাসহ ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।'

আজহার/অমিয়/

সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফলে রবিবার (২১ জুন) ভোরে কোম্পানীগঞ্জ ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথর। ঢলের পানিতে অস্থায়ী অবকাঠামো এবং স্থানীয় কয়েক শ  ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল ভাসিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

শাকিলা ববি/খাদিজা রুমি/

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় একটি সিগন্যালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে স্টেশনমাস্টারকে জানানো হলে তিনি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

জুটন বনিক/তামান্না রুপা/

ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালী থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হওয়ার পাঁচ ঘণ্টা পর মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ জুন) সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায, গতকাল শনিবার রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে ইশতিয়াক আহম্মেদ প্রান্তকে আটক করা হয়। পরে তাকে ফরিদপুরে এনে আইনি প্রক্রিয়ার জন্য জেলা গোয়েন্দা শাখায় রাখা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায় বালে বলে পুলিশের দাবি।

নিহত মির্জা ইশতিয়াকের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সারারাত পরিবারের সদস্যরা মধুখালী থানা, ডিবি পুলিশসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ইশতিয়াকের কোনো হদিস পাননি। পরে শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল থেকে খবর পেয়ে ইশতিয়াকের মৃত্যুর খবর জানতে পারেন। 

ইশতিয়াকের মা খাদিজা আক্তার বলেন, ‘ইশতিয়াককে আটকের সময় তার দেহ তল্লাশি করে মাদক জাতীয় কোনো দ্রব্য পাওয়া যায়নি। এমনকি ডিবি পুলিশ বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে বিন্দুমাত্র মাদক পায়নি। তবে শুনেছি পুলিশ তার থেকে তিন পুটলা গাঁজা উদ্ধারের দাবি করছে।’

তিনি আরও বলেন, ’কোন অপরাধে আমার সুস্থ নিরীহ ছেলেকে ধরে নিয়ে ডিবি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হইলো, আমি এ হত্যার বিচার চাই।’

মির্জা ইশতিয়াক আহম্মেদ প্রান্তের চাচা ও মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে। পরে সকালে তারা জানতে পারেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটকের ঘণ্টা খানেক পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে প্রথমে জেনারেল হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মধুখালী এলাকা থেকে গাঁজাসহ আটক এক আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী বলেন, ’হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও সিটিস্কানে দেখা যায়, প্রান্তর ব্রেনস্ট্রোক হয়েছে। তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি।’

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ’মির্জা মোহাম্মদ ইশতিয়াক আহমেদ প্রান্ত নামের একজন আসামিকে তার বাড়ি থেকে মাদকসহ জেলা গোয়েন্দা শাখা ধরে নিয়ে আসে। তাকে আমাদের হেফাজত রাখা হয়। পরবর্তীতে আমাদের হেফাজতে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।’

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। আমরা প্রাথমিকভাবে এটা নিশ্চিত করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না। আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। আমরা আমাদের অভ্যন্তরীণ একটি তদন্ত করব।

 এনকেবি নয়ন/খাদিজা রুমি/