বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নিবিঘ্নে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন।
দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে। তবে অতিরিক্ত চাপ থাকলেও দ্রুত সময়ের মধ্যেই যান পারাপার হচ্ছে পদ্মা সেতু হয়ে।
প্রসস্থ ও আধুনিক এই মহাসড়কে কোথাও কোনো দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। এতে বরাবরের মতোই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে দক্ষিণের যাত্রীরা।
বরাবরের মতো এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।
পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নিবিঘ্ন করতে ইটিসি বুথসহ আটটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল দ্রুত পারাপারের জন্য আলাদা দুটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে।
পুলিশের সার্জেন্ট জিয়াউর রহমান খবরের কাগজকে জানান, মহাসড়ক ও টোলপ্লাজায় কোনো যানজট নেই। অন্যান দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা অনেক কম। নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিতে পারছে যানবাহন।
অমিয়/