ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুড়ি থাকায় নারী বলে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী।
গ্রেপ্তার রনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে এসে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনোয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় তিনি পাতা পুড়তে দিয়েছেন। এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ আরও বাড়লে তারা গ্রামের লোকজন নিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার মাথাসহ দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পরিচয় সনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
জুটন বনিক/মেহেদী/অমিয়/