ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা প্রেরণার নাম ম্যাকগিন মৃত্যুকূপে দাঁড়িয়ে ফিরে আসার রোমাঞ্চ হাইতির স্বপ্নসারথি ইসিদোর অবসর ভাবনায় কর্তোয়া ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার কাতারের সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক
Nagad desktop

পাওনা টাকার জন্য পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
পাওনা টাকার জন্য পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ
ভুক্তভোগী গোপাল বাকালি নকুল। ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে ১৭ হাজার পাওনা টাকার জন্য গোপাল বাকালি নকুল (৫০) নামে একজনকেে হত্যা চেষ্টাসহ তার পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে গোপাল সরকার নামে এক মহাজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  বিকেলে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নকুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামের শ্রীধাম বাকালির ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমিন মডেল টাউন এলাকার সাইজুজ্জামান লিমনের বাড়িতে ভাড়া থাকেতেন। এছাড়া তিনি পাইলস ও ক্লোন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, নকুল ও গোপাল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। পাওনা টাকার জন্য বিভিন্ন সময়ে হত্যার হুমকিও দিতেন গোপাল সরকার।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নিপা বাকালি (৩৮) বাদি হয়ে ধামরাই থানায় গোপাল সরকার ও তার সঙ্গে থাকা অজ্ঞাত একজনকে আসামি করে একটি এজাহার করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, নকুল দীর্ঘদিন ধরে ইসলামপুর কাঁচাবাজারে ব্যবসা করে আসছিলেন। তিনি মহাজন গোপাল সরকারের কাছ থেকে মালামাল কিনে বাজারে বিক্রি করেতেন। পাওনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ধামরাইয়ের ইসলামপুরের স্থানীয় বাসিন্দা মহাজন গোপাল সরকার পাওনা টাকার জন্য প্রভাব দেখিয়ে নকুলকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিতেন। পরে গত বৃহস্পতিবার বিকেলে মহাজন গোপাল সরকার  নকুলের ভাড়া বাসায় গিয়ে হুমকি ধমকি দেন এবং একপর্যায়ে সঙ্গে থাকা লোক নিয়ে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে নকুলকে হত্যার চেষ্টা করেন। পরে হাত-পা বেঁধে বাসার আলমারির তালা ভেঙে নকুলের চিকিৎসার জন্য রাখা নগদ ৪ লাখ টাকা, ৩ ভরি স্বর্নালঙ্কার ও ১২শত টাকার একটি বাটন ফোন নিয়ে চলে যায়।

নকুলের স্ত্রী নিপা বাকালি বলেন, মাত্র ১৭ হাজার পাওনা টাকার জন্য মহাজন গোপাল সরকার এমন ঘটনা ঘটিয়েছে। আমার স্বামী একজন পাইলস ও ক্লোন ক্যান্সারের রোগী। আমি অফিসে থাকা অবস্থায় বাড়ি ছিল ফাঁকা । আমার দুই ছেলে বাহিরে খেলতে চলে গেলে গোপাল সরকার আমার স্বামীকে একা পেয়ে প্রথমে বিদ্যুতের তার গলায় পেচিয়ে হত্যার চেষ্টা করেন। পরে আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং আলমারিতে থাকা নগদ ৪ লাখ টাকা, তিন ভরি স্বর্ণ এবং একটি ১২শত টাকার বাটন মোবাইল ফোন নিয়ে যান। আমি বাদি হয়ে থানায় একটি এজাহার করেছি।

ইসলামপুর এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, গোপাল সরকারের চরিত্র অনেক খারাপ। বিভিন্ন সময়ে তার সঙ্গে নারী সংক্রান্ত ঘটনা ঘটেছে।

গোপাল সরকারের আপন ভাই তাপস সরকার বলেন, 'আমার ভাই গোপাল লোক ভালো না। এর আগেও নারী সংক্রান্ত বিষয় স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। ভাই হলেও এর আগে-পিছে আমি বা আমার আত্নীয় স্বজন কেউ যাবে না।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

গোপাল সরকারের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি এবং তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

রুহুল আমিন/মেহেদী/

চৌদ্দগ্রামে বাবাকে হত্যার ২০ বছর পর একইভাবে ছেলেকে হত্যা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
চৌদ্দগ্রামে বাবাকে হত্যার ২০ বছর পর একইভাবে ছেলেকে হত্যা
ছুরিকাঘাতে নিহত সিএনজি অটোরিকশা চালক রাফসান হোসেন হৃদয় । ছবি: খবরের কাগজ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছে। এর আগে ২০০৬ সালে হৃদয়ের বাবা হেদায়েত উল্লাহকেও একইভাবে ছুরিকাঘাতে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

বুধবার (১০ জুন) রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লাহ হেদুর ছোট ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে শাকতলা গ্রামের আসিফ ও বাদশা নামের দুই যুবক মোটরসাইকেলে করে দোকান থেকে তেল নিতে যাচ্ছিলেন। পথে ঘোষতল এলাকার প্রান্ত নামে আরেক যুবকের মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেলে তার গ্রামের মো. রাজিব, রিফাত হোসেন ও মো. প্রান্তসহ অজ্ঞাত আরও ৪-৫ জন বাজারে এসে অবস্থান নেন। এ সময় শাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে পেয়ে মারধর করা হয়। রাজিব গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের অটোরিকশাচালক রাফসান হোসেন হৃদয়কে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২০০৬ সালে দূর্বৃত্তরা ছুরিকাঘাতে ও ড্রিল মেশিনের আঘাতে হেদায়েত উল্লাহ হেদুকে হত্যা করে। ২০ বছর পর তার ছেলে রাফসান হোসেন হৃদয়কেও ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা। 

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে। অভিযুক্তরা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্য কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আজহার/অমিয়/

জামালপুরে চাচাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
জামালপুরে চাচাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

জামালপুরে ভাতিজার হামলায় চাচা নিহতের ঘটনায় প্রধান আসামী আব্দুস সালামকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সালাম লক্ষীরচর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) পৈত্রিক জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আব্দুস সালাম ও তার লোকজন তার চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ভাতিজার আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন খবরের কাগজকে বলেন, মাত্র কয়েক দিনেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। 

আসমাউল আসিফ/থিও

হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার মা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার মা
ছবি: খবরের কাগজ

নাটোর আধুনিক সদর হাসপাতালে দুই বছর বয়সী মেয়েকে চিকিৎসা করাতে এসে পরিচ্ছন্নতাকর্মী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছর বয়সি এক মা।

রবিবার (৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে অমিত নামের এক সুইপার ভুক্তভোগীকে ওষুধ দেওয়ার কথা বলে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যান। এরপর একই ভবনের ৬ষ্ঠ তলার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় অপর দুই আসামি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীকে দেখিয়ে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- পরিচ্ছন্নতাকর্মী অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গন (২৩)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর স্বামী খবরের কাগজকে জানান, গত ৫ জুন রাতে দুই বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি রিকশাচালক হওয়ায় স্ত্রীকে মেয়ের দেখাশোনার জন্য হাসপাতালে রেখে রিকশা চালাতে যেতেন। মাঝেমধ্যে হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিতেন।

তিনি আরও জানান, গতকাল ৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখেন, তার স্ত্রী ও মেয়ে নির্ধারিত বেডে নেই। স্ত্রীর কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তিনি তাদের খোঁজ করে জানতে পারেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার স্ত্রী ও মেয়েকে নার্সদের কক্ষে রেখেছেন। সেখানে গেলে স্ত্রীর কাছে ঘটনা জানতে পারেন।

ওসি মনসুর রহমান খবরের কাগজকে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কামাল মৃধা/থিও/

নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
নারীকণ্ঠে কথা বলে প্রতারণা,  গ্রেপ্তার ৩ প্রতারক
নাটোরে নারীকণ্ঠে ফাঁদ পেতে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সোহেল রানা, মোতাকাব্বির ও টুটুল প্রামাণিকের সাথে লালপুর থানা পুলিশ। ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারীকণ্ঠে কথা বলে এমন তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) বিকেলে তাদের আটক আটক করার পর রাতে মামলা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মোতাকাব্বির (২০) এবং টুটুল প্রামানিক (৫০)।

ওই প্রতারকরা দীর্ঘদিন থেকেই ফোনের মাধ্যমে দেশি-বিদেশি ছেলেদের সঙ্গে নারীকন্ঠে কথা বলে সম্পর্ক করেন। এরপর আরেকটি ফোনে নানা ভিডিও ও ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করতেন। এরপর হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের পর তাদের ও স্বজনদের ফোনে ওই তথ্য পাঠিয়ে অর্থ হাতিয়ে নিতেন।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকালে আটক ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আসামিদের নাাটোর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
 
কামাল মৃধা/আজহার/

মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন
অভিযুক্ত রোকেয়া বেগম। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে খুন হয়েছেন মা রিজিয়া বেগম (৯৮)। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিজিয়া বেগম (৯৮) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বটি দিয়ে রোকেয়া বেগম তার মাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রিজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

স্থানীয়রা খবরের কাগজকে জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

নিহতের নাতি রাসেল খবরের কাগজকে জানান, তার ফুপু নিজেই তাদের ডেকে বলেন যে তিনি তার দাদীকে আঘাত করেছেন এবং পুলিশ ডাকতে বলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন খবরের কাগজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আসাদ জামান/থিও