চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক মামুন পাটওয়ারীসহ (৪৪) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
গ্রেপ্তার আরেকজন হলেন, চাঁদপুর শহর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি মিরাজ পাটওয়ারী (২৪)।
মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে রাজধানীতে মামুন পাটওয়ারীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগী নারীর। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে ওই নারীকে মামুন তার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে তিনদিন আটকে রেখে তিনি এবং তার দুই বন্ধু মিলে ধর্ষণ করেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে স্থানীয়রা মামুন ও ওই নারীকে আটক করে পুলিশে দেন।
পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ফয়েজ/পপি/