নারায়ণগঞ্জে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত র্যাব সদস্যদের উদ্ধার করেন বাহিনীর অন্য সদস্যরা। গুরুতর আহত অবস্থায় উপ-পরিদর্শক (এসআই) নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, দুপুরে বোয়ালিয়া খালে লিচু বাগ এলাকায় তাদের বাহিনীর কয়েকজন সদস্য সাদা পোশাকে মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামির সন্ধানে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। এ সময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ও দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ।
বিল্লাল হোসাইন/নাঈম