মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবু বক্কর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। সে প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে নিজের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এমন অভিযোগ ওঠে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে আবারও ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির চাচা কান্নার শব্দ শুনে ঘরের দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুললে অভিযুক্ত কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটির পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শ্রীনগর থানায় একটি মামলা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলছে।
মঈনউদ্দীন/আমান