ষষ্ঠ অধ্যায়
গল্প: জোঁক
এক কথায় প্রশ্ন ও উত্তর
১৪। ডিঙিটা কয় হাত লম্বা?
উত্তর: ১৩ হাত।
১৫। তোতার বয়স কত?
উত্তর: ১০ বছর।
১৬। কী দেখে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে যায়?
উত্তর: পাট গাছগুলো।
১৭। পাট গাছগুলো কেমন লম্বা হয়েছে?
উত্তর: দুই মানুষ সমান।
১৮। জমির মালিকের নাম কী?
উত্তর: ওয়াজেদ চৌধুরী।
১৯। ওয়াজেদ চৌধুরী কোথায় চাকরি করেন?
উত্তর: ঢাকায়।
২০। ওয়াজেদ চৌধুরীর ছেলের নাম কী?
উত্তর: ইউসুফ।
২১। পচা পানি দেখতে কেমন?
উত্তর: কবরেজি পাচনের মতো।
২২। তোতার স্কুল কয়টায় ছুটি হবে?
উত্তর: চাইট্টায়।
২৩। ওসমান এক ডুবে কয়টার বেশি পাট কাটতে পারে না?
উত্তর: চার-পাঁচটার বেশি।
আরো পড়ুন : জোঁক গল্পের ১৩টি এক কথায় প্রশ্নোত্তর
২৪। এক হাতা পাট কাটতে ওসমানের কয় ডুব লেগে যায়?
উত্তর: তিন-চার ডুব।
২৫। শেষের দিকে এক হাতা পাট কাটতে কয় ডুব লেগে যায়?
উত্তর: সাত-আট ডুব।
২৬। ওসমান কত হাতা পাট কাটার সংকল্প নিয়ে জমিতে এসেছে?
উত্তর: আশি হাতা।
২৭। ওসমানের চোখ উজ্জ্বল হয়ে ওঠে কী দেখে?
উত্তর: শালুক ফুল।
২৮। ওসমান ডুব দিয়ে কতটি শালুক ফুল তোলে?
উত্তর: দশ-বারোটি।
২৯। ওসমার গালাগাল ছাড়ে কার উদ্দেশে?
উত্তর: বৃষ্টি আর পচা পানির উদ্দেশে।
৩০। ওসমান কয় ডাক দেওয়ার পর তোতার সাড়া আসে?
উত্তর: দুই ডাক।
৩১। ওসমানের বয়স কত?
উত্তর: চল্লিশ।
৩২। তোতার মা আজ কী রান্না করছে?
উত্তর: ট্যাংরা মাছ আর কলমি শাক।
৩৩। জোঁকটা কোথায় ধরেছে?
উত্তর: ডান হাঁটুর একটু ওপরে।
লেখক : সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর