নবম অধ্যায় : উদ্ভিদ শরীরতত্ত্ব
তৃতীয় পরিচ্ছেদ : সালোকসংশ্লেষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সালোকসংশ্লেষণের জন্য কী কী প্রয়োজন/ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কাঁচামাল হলো-
(ক) আলোক ক্লোরোফিল, O2 ও CO2
(খ) ক্লোরোফিল, H2O, CO2ও O2
(গ) H2O, ক্লোরোফিল
(ঘ) CO2 , H2O ক্লোরোফিল ও সূর্যালোক
২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদন হয়-
(i) CO2 (ii) H2O (iii) O2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের বিক্রিয়াটি লক্ষ করে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ADP + pi = ATP
৩। উপরোক্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট-
(i) প্রস্বেদন (ii) শ্বসন
(iii) সালোকসংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৪। আত্তীকরণ শক্তি হলো-
(i) NADP
(ii) ATP (iii) NADPH2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ?
(ক) ফাইকোসায়ানিন
(খ) ফাইকোইরিথ্রিন
(গ) ক্যারোটিন
(ঘ) জ্যান্থোফিল
৬। কোন আলোতে সালোকসংশ্লেষণ হার সর্বোচ্চ /কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
(ক) কমলা (খ) বেগুনি
(গ) লাল (ঘ) হলুদ
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৭ম পর্ব
৭। সালোকসংশ্লেষণের সময় বর্ণালির কোন আলো বেশি ব্যবহৃত হয়?
(ক) বেগুনি-নীল ও আসমানি-সবুজ
(খ) বেগুনি-নীল ও নীল-সবুজ
(গ) বেগুনি-নীল ও নীল-কমলা-লাল
(ঘ) বেগুনি-নীল ও নীল-কমলা
৮। সালোকসংশ্লেষণে যে আলো ব্যবহৃত হয়-
(i) বেগুনি ও নীল
(ii) সবুজ-লাল
(iii) কমলা ও লাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষণ সর্বাধিক হয়?
(ক) 400-500 nm (খ) 500-600 nm
(গ) 600-700 nm (ঘ) 600-800 nm
১০। পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য?
(ক) ম্যাগনেশিয়াম
(খ) ক্যালশিয়াম
(গ) সোডিয়াম
(ঘ) পটাশিয়াম
১১। সালোকসংশ্লেষণের যে প্রক্রিয়ায় O2 উৎপন্ন হয় তা হলো-
(ক) ফটোরেসপিরেশন
(খ) ফটোলাইসিস
(গ) ফটোপিরিয়ডিজম
(ঘ) অটোলাইসিস
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর