জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। আধুনিক কারবার জগতে হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো-
(ক) সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা
(খ) বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করা
(গ) সব তথ্যের লিপিবদ্ধকরণ
(ঘ) মুনাফা অর্জন
উত্তর: (খ) বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করা।
২২। মজুত পণ্যের মূল্যায়নের রীতিগত ভিত্তি হলো-
(ক) সর্বদাই কেনার মূল্য
(খ) সর্বদাই বর্তমান বাজারমূল্য
(গ) কেনার মূল্য ও বর্তমান বাজারমূল্যের মধ্যে যেটি কম
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) কেনার মূল্য ও বর্তমান বাজারমূল্যের মধ্যে যেটি কম।
২৩। উদ্বৃত্তপত্রে রিজার্ভ ফান্ডের মালিক হচ্ছে-
(ক) কোম্পানি
(খ) পরিচালকরা
(গ) ব্যাংক
(ঘ) শেয়ারহোল্ডাররা
উত্তর: (ঘ) শেয়ারহোল্ডাররা।
২৪। একটি হিসাবের জের ১২০ টাকা, যা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে। অন্য সবকিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
(ক) ১২০ টাকা
(খ) ৬০ টাকা
(গ) ২১০ টাকা
(ঘ) ২৪০ টাকা
উত্তর: (ঘ) ২৪০ টাকা।
২৫। সাধারণত লাভ-ক্ষতি হিসাবে যেসব হিসাব দেখানো হয় তা হচ্ছে-
(ক) বাস্তব হিসাব
(খ) ব্যক্তিগত হিসাব
(গ) অনার্জিত আয় হিসাব
(ঘ) নামিক হিসাব
উত্তর: (ঘ) নামিক হিসাব।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর