মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লেখ।
ক। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-
i. মহাসাগর ii. সাগর
iii. উপসাগর iv. কোনোটিই নয়
উত্তর: iii. উপসাগর।
খ। Swatch of no ground কী?
i. একটি খেলার মাঠ
ii. প্লাবন ভূমি
iii. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
iv. একটি দ্বীপের নাম
উত্তর: iii. বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
গ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
i. কাস্পিয়ান ii. বৈকাল হ্রদ
iii. মানস সরোবর iv. ডেড সি
উত্তর: ii. বৈকাল হ্রদ।
ঘ। বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক কোনটি?
i. সোনালী ব্যাংক ii. যমুনা ব্যাংক
iii. গ্রামীণ ব্যাংক iv. ডাচ-বাংলা ব্যাংক
উত্তর: i. সোনালী ব্যাংক।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ৯টি মডেল প্রশ্ন, ৪৩তম পর্ব
ঙ। ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে লাগে?
i. মুছে ফেলতে
ii. এক লাইন নিচে নামাতে
iii. বাম দিকের অক্ষর মুছতে
iv. ডায়ালগ বক্স বাতিল করতে
উত্তর: ii. এক লাইন নিচে নামতে।
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। FBCCI কী?
উত্তর: Federation of Bangladesh Chambers of Commerce and Industries।
খ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।
গ। ড. মুহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
উত্তর: দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর