পরিচ্ছেদ-৩ : বর্ণের উচ্চারণ
(গত ২৩ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. নিচের কোন শব্দগুলোর উচ্চারণে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
ক. দেওর, তেলাপোকা
খ. ঢেপসা, বেলুন
গ. খেল, দেখি
ঘ. দেশ, শেষ
৪৪. ‘এ’ ধ্বনির উচ্চারণ খাঁটি বাংলা শব্দে কেমন হয়?
ক. সংবৃত
খ. বিবৃত
গ. দীর্ঘ
ঘ. হ্রাস
৪৫. ‘শত’ শব্দের শ-বর্ণের উচ্চারণ কীসের মতো?
ক. স
খ. শ
গ. অঘোষের মতো
ঘ. ঘোষের মতো
৪৬. ‘এ’ ধ্বনির উচ্চারণ নিচের কোন ধরনের হয়?
ক. সংবৃত ও বিবৃত
খ. বিবৃত
গ. অর্ধ সংবৃত
ঘ. সংবৃত
৪৭. ‘এ’ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় নিচের কোনটিতে?
ক. এখন
খ. তেলাপোকা
গ. যেথা
ঘ. কেহ
আরো পড়ুন : বর্ণের উচ্চারণ পরিচ্ছেদের ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলা ২য় পত্র
৪৮. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে?
ক. মেঘ
খ. খেলা
গ. পথে
ঘ. তেনা
৪৯. চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণের বৈশিষ্ট্য কেমন হয়?
ক. হারিয়ে যায়
খ. বজায় থাকে
গ. জীবন্ত থাকে
ঘ. সহজ হয়
৫০. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
ক. খঞ্জ
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংজ্ঞা
উত্তর: ৪৩. ক, ৪৪. খ, ৪৫. খ, ৪৬. ক, ৪৭. ঘ, ৪৮. খ, ৪৯. খ, ৫০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর