মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। তথ্য বা ইনফরমেশন কীভাবে তৈরি হয়?
উত্তর: তথ্য বা ইনফরমেশন তৈরি হয় ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং সংগঠিত করার মাধ্যমে।
খ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে?
উত্তর: প্রচার ও গণমাধ্যমে, প্রকাশনা, শিল্প সংস্কৃতি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আইসিটি প্রভাব ফেলে।
গ। পঞ্চ ইন্দ্রিয়গুলো কী কী?
উত্তর: পঞ্চ ইন্দ্রিয়গুলো হলো- চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক।
ঘ। কত তারিখে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়?
উত্তর: ২৬ জুন ২০২৩।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: গণিত বিষয়ের ৪টি মডেল প্রশ্ন, ৫২তম পর্ব
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক। তথ্যপ্রযুক্তির কোন প্রতিষ্ঠান বিগ-ব্লু নামে পরিচিত?
উত্তর: আইবিএম।
খ। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরটি কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর: কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
গ। কম্পিউটারে সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম কী?
উত্তর: হার্ডডিস্ক।
প্রশ্ন: নিচের বাক্যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক। ঘড়ির কাঁটা বারবার একটি পথে ঘুরছে, এটি... গতির উদাহরণ।
উত্তর: পর্যাবৃত্ত গতির।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর