মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
মেট্রোরেল
প্রশ্ন: মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তর: ২০২২ সালের ২৮ ডিসেম্বর।
প্রশ্ন: মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু কত তারিখে?
উত্তর: ২০২৩ সালের ৭ জুলাই।
প্রশ্ন: মেট্রোরেলের অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: জাইকা, জাপান।
প্রশ্ন: মেট্রোরেলের প্রথম চালক কে?
উত্তর: মরিয়ম আফিজা।
প্রশ্ন: মেট্রোরেলের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন কী নামে পরিচিত?
উত্তর: এমআরটি লাইন-৫।
প্রশ্ন: দেশের প্রথম উড়াল এবং পাতাল মেট্রোরেলের লাইনের নাম কী?
উত্তর: এমআরটি লাইন-১।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদ্মা সেতু বিষয়ক ১১টি মডেল প্রশ্ন, ১২১তম পর্ব
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তর: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
উত্তর: পটুয়াখালীতে।
প্রশ্ন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ১৩২০ মেগাওয়াট।
প্রশ্ন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তর: ২০২২ সালের ২১ মার্চ।
প্রশ্ন: আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৩তম।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর