দ্বিতীয় অধ্যায় : গতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি ভেক্টর রাশি?
(ক) দ্রুতি
(খ) তড়িৎ তীব্রতা
(গ) কাজ
(ঘ) তাপমাত্রা
২। একজন মোটরসাইকেল আরোহী 54kmh-1 বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35ms-1 হয়। তার ত্বরণ কত ms-2?
ক) 5 খ) 4
গ) -4 ঘ) -5
৩। একটি বস্তুর বেগ 15ms-1। থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5ms-1 হয়। এ ক্ষেত্রে ত্বরণ কত?
ক) 3.3ms-2
খ) 3.33ms-2
গ) -6.678ms-2
ঘ) -3.33ms-2
৪। একটি গাড়ির বেগ 10ms-1। গাড়িটিতে 2ms-2 মন্দন সৃষ্টি করা হলে 3s পরে গাড়িটির বেগ কত হবে?
ক) 60ms-1 খ) 16ms-1
গ) 4ms-1 ঘ) 0.25ms-1
৫। g-এর রাশিমালা নিচের কোনটি?
ক) g=GM/R খ) g=GM/R2
গ) g=R/GM ঘ) g=R2/GM
আরো পড়ুন : ভৌত রাশি এবং তাদের পরিমাপ ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান
৬। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে?
ক) বিষুব অঞ্চলে
খ) মেরু অঞ্চলে
গ) সমুদ্র সমতলে
ঘ) ভূ-কেন্দ্রে
৭। একটি পড়ন্ত বস্তু ৬ সেকেন্ডে ৭২ মিটার দূরত্ব অতিক্রান্ত করলে ৩ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রান্ত করবে?
(ক) ৩৬ মি. (খ) ২৪ মি.
(গ) ১৮ মি. (ঘ) ৪ মি.
৮। কোনো গাড়ির বেগ 15ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10sec পরে 75ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
ক) 2ms-2 খ) 3ms-2
গ) 6ms-2 ঘ) 5ms-2
৯। 50m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে?
ক) 21.1ms-1 খ) 23.3ms-1
গ) 30.3ms-1 ঘ) 31.3ms-1
১০। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে ?
ক) রৈখিক গতি খ) চলন গতি
গ) ঘূর্ণন গতি ঘ) পর্যাবৃত্ত গতি
১১। নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন ?
ক) দ্রুতি, সরণ
খ) সরণ, ত্বরণ
গ) দ্রুতি, বেগ
ঘ) দ্রুতি, ত্বরণ
উত্তর: ১। খ, ২। খ, ৩। খ, ৪। খ, ৫। খ, ৬। খ, ৭। গ, ৮। গ, ৯। ঘ, ১০। ঘ, ১১। গ।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা