মডেল টেস্ট : কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
এমসিকিউ প্রশ্ন ও উত্তর
১. কম্পিউটার ভাইরাস কী?
ক. একটি ক্ষতিকারক জীবাণু
খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
২. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স খ. সি-মস
গ. ব্লুটুথ ঘ. ব্রডব্যান্ড
৩. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
আরো পড়ুন : ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: গণিত বিষয়ের ৭টি মডেল প্রশ্ন, ১০ম পর্ব
৪. মডেমের মধ্যে যা থাকে তা হলো-
ক. একটি মডুলেটর
খ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
গ. একটি কোডেক
ঘ. একটি এনকোডার
৫. কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল খ. ইন্টারকম
গ. ইন্টারনেট ঘ. টেলিকমিউনিকেশন
৬. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
ক. কমপ্যাক, ১৯৮৫ খ. এপসন, ১৯৮১
গ. আইবিএম, ১৯৮৩ ঘ. অ্যাপল, ১৯৭৭
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. খ।
কবীর