পাঠ-২ : তিতুমীর
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নীলচাষিরা কীভাবে তাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন?
উত্তর: নীলচাষিরা নীলকুঠি দখল করে তাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন।
প্রশ্ন: ইংরেজদের হাত থেকে এ দেশকে মুক্ত করার চিন্তা তিতুমীরের মনে কেন এসেছিল?
উত্তর: ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় এ দেশের সাধারণ মানুষ ও গরিব কৃষকদের ওপর অত্যাচার চালাত। তাদের ওপর খাজনার বোঝা চাপিয়ে দিত এবং ক্ষতিকর নীল চাষে বাধ্য করত। তাই বাংলার মানুষকে ইংরেজদের এই নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিতুমীরের মনে এ দেশকে মুক্ত করার চিন্তা এসেছিল।
আরো পড়ুন : পাঠ-২: তিতুমীর থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
প্রশ্ন: নিচের বাক্যগুলোতে বিরামচিহ্ন বসাও।
ক. খুব তেতো ওষুধ
খ. খাজনা দিবি না
গ. হুজুর আমি গরিব মানুষ
ঘ. তিতুমীর নেই কিন্তু আমরা আছি
ঙ. তিতুমীর বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা
উত্তর: ক. খুব তেতো ওষুধ!
খ. খাজনা দিবি না?
গ. হুজুর, আমি গরিব মানুষ।
ঘ. তিতুমীর নেই, কিন্তু আমরা আছি।
ঙ. তিতুমীর বললেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর