দ্বিতীয় অধ্যায় : আমরা মানুষ
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বাম পাশের শব্দগুচ্ছের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো।
উত্তর: দৃষ্টিপ্রতিবন্ধিতা → দেখতে অসুবিধা।
বুদ্ধি প্রতিবন্ধিতা → একই কাজ একটানা করতে থাকা।
শ্রবণ প্রতিবন্ধিতা → শুনতে অসুবিধা।
বাক প্রতিবন্ধিতা → কথা বলায় অসুবিধা।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো-
১. এরা কোনো একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে।
২. অটিস্টিক শিশুরা সাধারণত একই কাজ একাধারে করতে থাকে।
৩. কথা বলার সময় এরা অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলে না।
প্রশ্ন: বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা লেখ।
উত্তর: বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা হলো-
১. বিদ্যালয়ে সবার উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ অনেক সুন্দর হয়।
২. শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ তৈরি হয় এবং কেউ নিজেকে অবহেলিত মনে করে না।
৩. শিক্ষার্থীরা একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করতে শেখে এবং যেকোনো সমস্যা একে অপরের সহযোগিতায় সমাধান করতে পারে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
কবীর