ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অণুর ধারণা সর্বপ্রথম কে প্রবর্তন করেন?
উত্তর: বিজ্ঞানী অ্যাভোগেড্রো সর্বপ্রথম অণুর ধারণা প্রবর্তন করেন।
প্রশ্ন: 2.016 গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.02 ´ 1023 হলে 32 গ্রাম O2-এ অণুর সংখ্যা কত হবে?
উত্তর: 6.02 ´ 1023 ।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়া সমতা চিহ্নের ডানদিকের অংশকে কী বলে?
উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সমতা চিহ্নের ডানদিকের অংশকে উৎপাদ বলে।
প্রশ্ন: পরমাণুর ভরকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যায়?
উত্তর: মোলসংখ্যা।
প্রশ্ন: জলীয় দ্রবণ কাকে বলে?
উত্তর: দ্রবণে দ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হলে তাকে জলীয় দ্রবণ বলে।
প্রশ্ন: অ্যানালার কী?
উত্তর: সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে।
প্রশ্ন: মোলার দ্রবণ কাকে বলে?
উত্তর: এক লিটার দ্রবণে ১ মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে ১ মোলার দ্রবণ বলে।
প্রশ্ন: অ্যাভোগেড্রো কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: অ্যাভোগেড্রো ইতালির নাগরিক ছিলেন।
প্রশ্ন: জীববিজ্ঞানে মোল কী?
উত্তর: জীববিজ্ঞানে মোল হলো লোমবিশিষ্ট ক্ষুদ্র প্রাণী।
প্রশ্ন: পদার্থের আয়তন কীসের ওপর নির্ভর করে?
উত্তর: পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার ওপর নির্ভর করে।
প্রশ্ন: স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে কী জানা থাকতে হয়?
উত্তর: স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে যৌগটির আণবিক ভর জানা থাকতে হয়।
প্রশ্ন: যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির সমষ্টি কত হয়?
উত্তর: যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির সমষ্টি হয় ১০০।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয়।
প্রশ্ন: বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় কীসের পরিমাণ থেকে হিসাব করা হয়?
উত্তর: বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদ কম পাওয়া যায় তা কীসের মাধ্যমে প্রকাশ করা হয়?
উত্তর: রাসায়নিক বিক্রিয়ায়ে যে পরিমাণ উৎপাদ কম পাওয়া যায় তা উৎপাদের শতকরা পরিমাণের মাধ্যমে প্রকাশ করা হয়।
প্রশ্ন: পানিবিহীন কপার সালফেটের বর্ণ কী?
উত্তর: পানিবিহীন কপার সালফেটের বর্ণ সাদা।
প্রশ্ন: রাসায়নিক দ্রব্য পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করতে হয়?
উত্তর: রাসায়নিক দ্রব্য পরিমাপ করতে নিক্তি যন্ত্র ব্যবহার করতে হয়।
প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়া কোন নীতি অনুসরণ করে?
উত্তর: রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে।
প্রশ্ন: এক মোলার দ্রবণ কী?
উত্তর: এক মোলার দ্রবণের ক্ষেত্রে, এক লিটার বা এক dm3 দ্রবণে এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে।
প্রশ্ন: শতকরা সংযুতি থেকে কীভাবে স্থূল সংকেত নির্ণয় করা হয়?
উত্তর: কোনো যৌগের অণুতে পরমাণুসমূহের শতকরা সংযুতিকে নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করে ভাগফলের অনুপাত থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়।
প্রশ্ন: রাসায়নিক সমীকরণ কী?
উত্তর: রাসায়নিক সমীকরণ হলো প্রতীক, সংকেত ও চিহ্নের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে বুঝায়।
প্রশ্ন: বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কীভাবে লেখা হয়?
উত্তর: বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডানপার্শ্বে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়।
প্রশ্ন: সমতাকৃত সমীকরণ থেকে কী হিসাব করা যায়?
উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যা, মোলসংখ্যা এবং ভরের হিসাব করা যায়।
প্রশ্ন: বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ কীভাবে হিসাব করা যায়?
উত্তর: বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।
প্রশ্ন: তুঁতেকে উত্তপ্ত করলে কী হয়?
উত্তর: তুঁতেকে উত্তপ্ত করলে পানি বাষ্পীভূত হয় এবং নীল বর্ণ দূরীভূত হয়ে সাদা বর্ণে পরিণত হয়।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর