পঞ্চম অধ্যায় : যৌথ মূলধনী ব্যবসায়
(গত ১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১. কোন ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে?
ক. অংশীদারি ব্যবসায়
খ. প্রাইভেট লি. কো.
গ. পাবলিক লি. কো.
ঘ. সমবায় সমিতি
২২. শেয়ারহোল্ডারদের কোম্পানি মালিকানার জন্য দেওয়া হয়-
ক. শেয়ার সনদ
খ. শেয়ার পরোয়ানা
গ. বিবরণপত্র
ঘ. ঋণপত্র
২৩. শেয়ার দিয়ে সীমিত দায় কোম্পানি কত প্রকার?
ক. ৭ প্রকার খ. ৫ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
২৪. কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়-
ক. রাষ্ট্রীয় ব্যবসায়ে
খ. কোম্পানি সংগঠনে
গ. সামাজিক ব্যবসায়ে
ঘ. সমবায় সমিতিতে
২৫. কোন সংগঠনের জন্য বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি তৈরি বাধ্যতামূলক?
ক. সমবায় সমিতি
খ. বিশেষ অংশীদারি
গ. পাবলিক লি. কোং
ঘ. প্রাইভেট লি. কোং
২৬. নিচের কোন কোম্পানি অন্য কোম্পানির অধীন থাকে?
ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ. পাবলিক লিমিটেড কোম্পানি
গ. হোল্ডিং কোম্পানি
ঘ. সাবসিডিয়ারি কোম্পানি
২৭. নিচের কোনটি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বহির্ভূত?
ক. সদস্যদের অসীম দায়
খ. পৃথক ও স্বাধীন সত্তা
গ. শেয়ার কেনার মাধ্যমে মালিকানা
ঘ. মালিকানা ও ব্যবস্থাপনা ভিন্নতা
২৮. কোম্পানির নামের সঙ্গে লিমিটেড শব্দ থাকার অর্থ নিচের কোনটি?
ক. কোম্পানির মূলধন সীমাবদ্ধ
খ. শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ
গ. পরিচালকদের কর্তৃত্ব সীমাবদ্ধ
ঘ. কোম্পানির মেয়াদ সীমাবদ্ধ
২৯. কোম্পানি সংগঠনের সুবিধা কোনটি?
ক. সহজ গঠন প্রণালি
খ. হিসাবরক্ষণে সুবিধা
গ. দক্ষ ব্যবস্থাপনা
ঘ. অবস্থানগত সুবিধা
৩০. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে নিচের কোন অভিমতটি অধিক যুক্তিযুক্ত?
ক. নিজ নামে পরিচিত ও পরিচালিত হবে
খ. অন্যের নামে মামলা করতে পারবে
গ. চিরন্তন অস্তিত্বলাভ করবে
ঘ. মানুষ না হয়েও মানুষের মতো অধিকার পাবে
উত্তর: ২১. গ, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর