গল্প : আম-আঁটির ভেঁপু
(গত ৩১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯। তুই অতগুলো খাবি দিদি? অপুর এ কথা বলার কারণ দুর্গা অপুকে-
i. কম দেওয়ায়
ii. অতিরিক্ত খাওয়ায়
iii. বেশি না দেওয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। দুর্গা দ্রুত আমগুলো গিলতে লাগল যে কারণে-
i. অপুকে না দেওয়ার জন্য
ii. মায়ের ডাক শুনে
iii. ভয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ‘তেলের ভাঁড় ছুঁলে মারবে যে? আমার কাপড় যে বাসি?’ উক্তিটিতে কোন বিষয় নিহিত রয়েছে?
(ক) মাতৃভক্তি
(খ) কুসংস্কার
(গ) ভীতি
(ঘ) ধর্মীয় সচেতনতা
২২। দুর্গা চরিত্রের মাধ্যমে কোনটি উপস্থাপিত হয়েছে?
(ক) পল্লি কিশোরীর জীবন
(খ) পল্লির চিরায়ত শৈশব
(গ) পল্লি প্রকৃতির চিত্র
(ঘ) পল্লির জীবন-প্রকৃতি
২৩। ‘তুই একটা হাবা ছেলে।’ উক্তিটির মাধ্যমে অপুর কোন পরিচয় বহন করে?
(ক) পাগলামির
(খ) নির্বুদ্ধিতার
(গ) অসহায়ত্বের
(ঘ) হীন মানসিকতার
২৪। দুর্গাদের বাড়ির আশপাশে কোনো বাড়ি না থাকায় নিচের কোন সত্যটি ফুটে উঠেছে?
(ক) দরিদ্রতার
(খ) পল্লির
(গ) জনশূন্যতার
(ঘ) রক্ষণশীলতার
আরো পড়ুন : আম-আটিঁর ভেঁপু গল্পের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
২৫। হরিহর রায়ের বসতবাড়ির বর্ণনায় নিচের কোনটি প্রকাশ পায়?
(ক) সামাজিক অবস্থা
(খ) অর্থনৈতিক অবস্থা
(গ) বংশমর্যাদা
(ঘ) ধর্মীয় অবস্থা
২৬। দুর্গার নিরীহ মুখে বাড়িতে ফেরার কারণ হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
(ক) সে ক্ষুধার্ত থাকায়
(খ) মাতৃস্নেহের কাতরতা
(গ) মাতৃশ্রদ্ধা থাকায়
(ঘ) মাতৃভীরুতা থাকায়
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ছুটি’ গল্পে পল্লির এক দুরন্ত কিশোরের কথা বর্ণনা করেছেন। এ গল্পের কেন্দ্রীয় চরিত্রে ফটিক যেন আমাদের কিশোর জীবনের চিরায়ত চিত্র স্মরণ করিয়ে দেয়।
২৭। ওপরের উদ্দীপকটিতে কোন রচনার সমান্তরাল ভাব বহন করে?
(ক) অভাগীর স্বর্গ
(খ) আম-আঁটির ভেঁপু
(গ) নিমগাছ
(ঘ) দেনাপাওনা
২৮। ওপরের উদ্দীপকে ভাবের উপজীব্য হলো-
i. পল্লি প্রকৃতি
ii. চঞ্চলতা
iii. দুঃখ-কষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ও সিমা দুই ভাইবোন। তারা একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু সুমন তার কোনো কিছু সিমাকে দেয় না। এমনকি সুমন সিমার অনেক জিনিস লুকিয়ে রাখে।
২৯। ওপরের উদ্দীপকের সুমন ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) দুর্গা
(খ) হরিহর
(গ) অপু
(ঘ) সর্বজয়া
৩০। ওপরের উদ্দীপকে ওই সাদৃশ্যের কারণ হলো-
i. নির্বুদ্ধিতা
ii. ছেলেমানসিকতা
iii. দুরন্তপনা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
উত্তর: ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. গ, ২৫. খ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর