চতুর্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৪. টেক্সটে সাধারণের চেয়ে মোটা করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < b > খ. < s >
গ. < big > ঘ. < bold >
৭৫. রেন্ডার অর্থ কী?
ক. দেখা খ. পড়া
গ. প্রদর্শন ঘ. অংশ
৭৬. < b >-এর মতো কাজ করে নিচের কোনটি?
ক. < s > খ. < strong >
গ. < big > ঘ. < q >
৭৭. H<sub> 2 </sub>O সিনট্যাক্সের ফলাফল নিচের কোনটি?
ক. HO খ. 2HO
গ. H2O ঘ. H2O2
৭৮. HTML-এ যে লিস্টের আইটেমগুলো অক্ষর দিয়ে শুরু হয়, তাকে কী বলে?
ক. Ordered list খ. Unordered list
গ. Bulleted list ঘ. Definition list
৭৯. ওয়েবসাইটের এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ করার পদ্ধতিকে কী বলে?
ক. হাইপারলিংক খ. লিংক
গ. ভিজিট ঘ. অ্যাংকর
৮০. টেক্সটে সাধারণের চেয়ে ছোট করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < em > খ. < u >
গ. < small > ঘ. < i >
৮১. ওয়েবপেজে ছবি সংযুক্ত করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়?
ক. li খ. img
গ. a ঘ. image
৮২. টেবিলের একেবারে নিচের সারিকে কী বলে?
ক. হেডার খ. সেল
গ. কলাম ঘ. ফুটার
৮৩. HTML-এর মূল এলিমেন্ট কোনটি?
ক. <html> খ. <head>
গ. <!DOCTYPEhtml> ঘ. <body>
৮৪. ওয়েবপেজে রো, কলাম, সেল নিয়ে কী গঠিত হয়?
ক. ডকুমেন্ট খ. টেবিল
গ. প্যারাগ্রাফ ঘ. টেক্সট
৮৫. একটি সেল কতগুলো রো নিয়ে গঠিত হবে, তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক. rowspan খ. colspan
গ. cellspacing ঘ. cellpadiling
৮৬. HTML টেবিলে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে?
ক. celpan খ. cellpadiling
গ. cellspacing ঘ. colspan
৮৭. Meta কোন এলিমেন্টের মধ্যে থাকে?
ক. html খ. head
গ. body ঘ. p
৮৮. টেক্সটে সাধারণের চেয়ে বড় করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < bold > খ. < strong >
গ. < big > ঘ. < b >
উত্তর: ৭৪. ক, ৭৫. গ, ৭৬. খ, ৭৭. গ, ৭৮. ক, ৭৯. খ, ৮০. গ, ৮১. খ, ৮২. ঘ, ৮৩. ক, ৮৪. খ, ৮৫. ক, ৮৬. খ, ৮৭. খ, ৮৮. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর