ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২: দ্য রুল’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমার ঝড় বইছে বক্স অফিসে। বলিউড ও দক্ষিণী সিনেমার সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। সুকুমার পরিচালিত গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিসে সিনেমাটি মুক্তির মাত্র ৪ দিনেই ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী এর আয় ৮০০ কোটি ছাড়িয়ে গেছে। স্যাকনিল্ক ডটকমের রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা-২’। মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করে। রোববার মুক্তির চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা-২’। মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটির কালেকশন পৌঁছেছে ৫২৯.৫০ কোটির ক্লাবে। দেখা যাক আল্লু অর্জুন ও রাশমিকা মান্দার সিনেমাটি আয়ের দিক থেকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়।
হাসান