হলিউডের আলোচিত অভিনেত্রী সিডন সুইনি। ২৭ বছর বয়সী আমেরিকান এ তারকা তার অভিনয় দক্ষতার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পর্দায় নানা চরিত্রে দেখা গেছে তাকে। তবে ‘ইউফোরিয়া ও ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজ দিয়ে ব্যপক সাড়া ফেলেন অভিনেত্রী। বিশেষ করে ‘ইউফোরিয়া’তে নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনা হয় অভিনেত্রীর। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সিডনি সুইনি।
হলিউড গণমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সরাসরি কথা বলেন তিনি। জানিয়েছেন, যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না তিনি।
শুধু তা-ই নয়, ‘ইউফোরিয়া’ সিরিজের নির্মাতা স্যাম লেভিনসনেরও তিনি প্রশংসা করেন। তিনি বলেন, ‘লেভিনসনের কাজ আমার খুবই পছন্দের। তাই তিনি চিত্রনাট্যে যা রাখবেন, সে অনুযায়ী অভিনয় করতে আমার আপত্তি নেই।’
নগ্ন দৃশ্যের সমালোচনার প্রতিবাদে সিডনি বলেন, ‘এটা একেবারেই একটা অদ্ভুত কথা। আমি একজন অভিনয়শিল্পী, নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। আলোচনা-সমালোচনা যা-ই হোক, চরিত্রের প্রয়োজনে পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করা বন্ধ করব না।’
তবে নিজের অভিনয় নিয়ে বরাবর সাহসী ভূমিকা রাখলেও, মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সুইনিকে। গত বছর সুইনি অভিনীত বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের সদস্যদের ট্যাগ করেন অনেকে। বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
হাসান