বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিজীবন যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। আরবাজ খানের সঙ্গে সংসার পেতেছিলেন। আবার সংসার জীবনে থাকাকালীন বয়সে ছোট অর্জুন কাপড়ের সাথে চুটিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গভীর ছিল যে, সংসার ভাঙতেও দ্বিধা করেননি এ অভিনেত্রী। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তবে অর্জুনের সাথে এমন প্রেমও টিকেনি তার। বর্তমানে তিনি সিঙ্গেল। কিন্তু সম্পর্কগুলি থেকে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন, বিয়ে করার আগে ঠিক কী কী বিষয় মাথায় রাখা উচিত।
সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্যজীবন শুরু করতে যাওয়াদের উদ্দেশ্য কিছু পরামর্শ তুলে ধরেন মালাইকা। অভিনেত্রী বিশ্বাস করেন যে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিক ভাবে তাদের আলাদা আলাদা প্রতিষ্ঠিত হওয়া উচিত। মালাইকা জোর দিয়ে জানান, নারীদের বিয়ের পরেও তাদের নিজেদের পরিচয় ধরে রাখতে হবে।
মালাইকা বলেন, ‘বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিয়টা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘দম্পতি হিসাবে একসঙ্গে কাজ করার সময় নিজের পরিচয় হারানো উচিত নয়। যদিও আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন, তবুও নিজের ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন।’
মালাইকা বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে নতুন ব্যবসাতে মনোযোগ দিয়েছেন। তাদের, চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে ‘স্কারলেট হাউস’ নামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছেন তারা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, তিনি এবং আরহান দুজনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং রেসিপি সংগ্রহ করার পর তারা এই রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছেন।
হাসান