হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমিলি ব্লান্ট। ২০০৬ তিনি অভিনয় করেন জনপ্রিয় ফ্যাশন কমেডি-ড্রামা চলচ্চিত্র ‘ডেভিল ওয়্যার্স প্রাদা’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তা আজও ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি আইকনিক সিনেমা হিসেবে বিবেচিত। ফ্যাশন জগতের গল্প এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্যারিয়ার এবং তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমার কাহিনিতে একজন নারীর জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরে।
সিনেমাটিতে দেখা যায়, অ্যান্ড্রিয়া স্যাক্স চরিত্রে অ্যান হ্যাথওয়ে মডার্ন মিউজ জার্নালের ফ্যাশন সামগ্রীতে ইন্টার্ন হিসাবে কাজ শুরু করেন। সেখানে তিনি একজন কঠোর, ক্ষমতাধর সম্পাদক, মিরান্দা প্রিস্টলি চরিত্রের মেরিল স্ট্রিপের অধীনে কাজ করেন। এমিলি চরিত্রে অভিনয় করা এমিলি ব্লান্টকে দেখা যায় মিরান্ডা প্রিস্টলির সহকারী হিসেবে। এমিলি চরিত্রটি অ্যান্ড্রিয়া স্যাক্সেরও সহকর্মী।
মিরান্দার কঠোর পরিশ্রম, চাপ এবং তার মনোরম ব্যক্তিত্ব অ্যান্ড্রিয়ার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। মিরান্দার দৃষ্টিভঙ্গি ও কাজের প্রতি নিরপেক্ষ মনোভাব অ্যান্ড্রিয়াকে একটি আত্মবিশ্বাসী এবং চ্যালেঞ্জিং কর্মজীবনের দিকে নিয়ে যায়, যা একদিকে স্বপ্নপূরণের পথে তাকে এগিয়ে নিয়ে যায়, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও ভাঙন ধরায়।
সিনেমাটি ভক্তদের মাঝে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষে করে নারীদের কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে ভাবতে সাহায্য করেছে।
সিনেমাটি মুক্তির পর এর সিক্যুয়েল নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। ২০১৮ সালে সিনেমাটির সিক্যুয়েল তৈরির ঘোষণা আসে। জানা যায়, এতে আবারও অভিনয় করবেন এমিলি ব্লান্ট। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাজ শুরু করতে পারেননি এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আবারও আশার বাণী শুনালেন তিনি। জানালেন, সিক্যুয়েলের জন্য নানা আলোচনা চলছে।
তিনি বলেন, ‘আমরা আবার একসঙ্গে কাজ করতে পেরে খুশি হবো। আমি, মেরিল স্ট্রীপ এবং স্ট্যানলি টুচি-সবাই এই সিনেমার সিক্যুয়েল নিয়ে খুবই উচ্ছ্বসিত।’
জানা গেছে, ডিজনি সিমনেমাটির সিক্যুয়েল তৈরি করবে। মূল অভিনেতা স্ট্যানলি টুচিও সিক্যুয়েলটিতে পূনরায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সিনেমাটির মূল লেখক অ্যালাইন ব্রশ ম্যাকেনা, প্রযোজক ওয়েন্ডি ফিনারম্যান এবং পরিচালক ডেভড ফ্রাঙ্কেলকে আবারও সিক্যুয়েলটির মাধ্যমে একসাথে কাজ করতে দেখা যাবে।
হাসান