ঢাকাই সিনেমার আলোচিত দম্পত্তি পরীমনি ও শরিফুল ইসলাম রাজের বিচ্ছেদ হয়েছে বছরখানে আগে। এরপর থেকে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য পরীমনির কাছেই রয়েছে। সন্তানকে নিয়ে অভিনেত্রীকে নিয়মিত সামাজিক মাধ্যমে সরব থাকতেও দেখা যায়। সন্তানকে নিয়ে হেসেখেলে ভালোই সময় কাটছে পরীর। তবে ছেলের সঙ্গে রাজকে তেমন দেখা যায় না বললেই চলে। এ নিয়ে বিভিন্ন সময় পরীর অভিযোগের শেষ নেই। জানিয়েছিলেন, সন্তানের প্রতি কোনো ধরনের বাবার দায়িত্ব পালন করেন না রাজ। তবে এবার ছেলে রাজ্যের সাথে খেলতে দেখা গেলো রাজকে। আর এর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা, তবে কি আবারও এক হচ্ছেন রাজ-পরী?
বছরের একেবারের শেষে গতকাল রাতে রাজের অফিশিয়াল ফেইসবুকে শেয়ার করা এক ভিডিওতে দেখা মিলল বাবা-ছেলের। ভিডিওতে শরিফুল রাজকে ছেলে রাজ্যের সঙ্গে সুন্দর সময় কাঁটাতে দেখা গেছে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা-সন্তানকে। ভিডিওটিতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন অভিনেতা।
তিনি লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’
এরপর ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ লেখেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। স্বাগতম ২০২৫।’
এদিকে ছেলে সাথে রাজের ছবি দেখে অনলাইন দুনিয়ায় গুঞ্জন চলছে, আবার রাজ-পরীর সংসার জোড়া লাগছে কিনা। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর।
বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন এই তারকা জুটি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে সন্তান।
এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে।
হাসান