নুহাশ হুমায়ুন নির্মিত হরর জনরার সিরিজ ২ষ এর তৃতীয় পর্ব অন্তরা ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পায় সাড়া জাগানো সিরিজটির অন্তরা নামের পর্বটি।
এর আগে মুক্তি পাওয়া পর্বটির ট্রেইলার দেখে আঁচ করা যায় একজন নারীর অতিপ্রাকৃত সংসার জীবনের গল্প দেখানো হবে পর্বটিতে।
জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী নওশাবার মূখ্য ভুমিকায় অভিনয় করা ট্রেইলারে দেখা যায় অন্তরার স্বামীকে জিজ্ঞেস করা হচ্ছে সে জীন, ভুত নাকি অন্য কিছু? এর বাকি রহস্য জানতে হলে দর্শকদের চরকিতে গিয়ে দেখতে হবে অন্তরাকে।
এর আগে নন্দিত পরিচালক নুহাশ হুমায়ুনের অনবদ্য সৃস্টি এই সিরিজের প্রকাশ পাওয়া দুটি পর্ব ওয়াক্ত ও ভাগ্য ভালো দর্শক মহলে হইচই ফেলে দিয়েছে।
অন্তরা নামের পর্বটিও দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন অনেকেই।
২ষ সিরিজের শেষ পর্ব বেসুরা মুক্তি পাবে আগামী সপ্তাহে।
মেহেদী