নিজেকে আকর্ষণীয় করে তুলতে গিয়ে মেক্সিকান ইনফ্লুয়েন্সার ডেনিস রেয়েস মৃত্যু বরণ করেছেন গিয়েছেন। ওজন কমানোর জন্য ২৭ বছরের এই তরুণী সার্জারি করিয়েছিলেন। অস্ত্রোপচারের পরবর্তী জটিলতার কারণে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন থেকে জানা গেছে, মেক্সিকোর চিয়াপাসের একটি অনুমোদনহীন ক্লিনিক থেকে লাইপোসাকশন নামের সার্জারি করেছিলেন ডেনিস রেয়েস। শুরুতে শারীরিক সমস্যা দেখা দেয়নি।
অন্যদিকে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, রেয়েস গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিক্যাল ক্লিনিকে কসমেটিক সার্জারি করিয়েছিলেন। নিয়ম মাফিক পদ্ধতির মাধ্যমে ডা. অরল্যান্ডো গাম্বোয়ার তত্ত্বাবধানে তাকে ওষুধ দেয়া হয়। টিকটকের মাধ্যমে ডেনিস তার অনুরাগীদের কাছে নিজের সবশেষ অবস্থাও জানিয়েছেন। অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সে খবর ও জানিয়েছিলেন। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হঠাৎ করে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়।
তার পরিবার সূত্র জানানো হয়েছে ,হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন ডেনিস। এরপর তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে ডেনিসের পরিস্থিতি সংকটজনক বলে জানা যায়। পরবর্তীতে তাকে অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ ওই কসমেটিক ক্লিনিকে আইসিইউ নেই। এরপর গত বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
কলি