ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লাক্সতারকা মেহজাবীন চৌধুরী এবং মেধাবী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে দুজনের কেউই কথা বলেননি। এ বিষয়ে দুজনই মুখে কুলুপ এঁটে ছিলেন। অবশেষে গুঞ্জনই হলো সত্যি। রাজীবের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন মেহজাবীন।
মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে, আজ রাজধানীর মধুমতি মডেল টাউনে তাদের বিয়ে। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে জানা গেছে।
মেহজাবীন-রাজীবের প্রথম একসঙ্গে দেখা যায়, ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’
সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোয় পাশাপাশি পাওয়া গেছে দেশ-বিদেশে।
কলি