পবিত্র মাহে রমজানে নতুন দুটি ইসলামি গান প্রকাশ করতে যাচ্ছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন। দুটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও ইমরান মাহমুদুল। আর গান দুটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামি গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’।
গানটির সুর করেছেন ইমরান। এ গায়ক বলেন, ‘বেশ অন্যরকম কথার একটি ইসলামি গান করেছি এবার। পবিত্র রমজানের এই মাসে গানটি প্রকাশ পাচ্ছে। তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে কাজী শুভর গাওয়া গানটির শিরোনাম ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘এ গানটির মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আকুতি জানানো হয়েছে। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।’
গীতিকবি ফয়সাল রাবিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে ইসলামি গান দুটি করা। গান দুটির বাণীতে আল্লাহর প্রতি আনুগত্য ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস ইমরান ও কাজী শুভর কণ্ঠে গান দুটি ভালো লাগবে সবার।’ উল্লেখ্য, ইমরানের কণ্ঠে ‘তুমি মেহেরবান’ প্রকাশ হচ্ছে আজ (সোমবার)। দুদিন বাদেই প্রকাশ হচ্ছে কাজী শুভর ‘দমে দমে তোমায় জপি’।
/শাকিল