ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
নারী থাকুক নিরাপদে... মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
Nagad desktop

ক্লান্তিতেও রনবীরের তৃপ্তি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
ক্লান্তিতেও রনবীরের তৃপ্তি
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সেরা অভিনেতা রনবীর কাপুর। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বর্তমানে ক্যারিয়ারে বসন্ত হাওয়া বইছে তার। সামনেও ‘অ্যানিমেল পার্ক’, ‘ব্রহ্মাস্ত্র-২’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আসন্ন সিনেমাগুলো সম্পর্কে কথা বলেছেন রনবীর কাপুর। 

২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সিকুয়েল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রহ্মাস্ত্র-২ এমন একটি সিনেমা যেটার স্বপ্ন অয়ন (পরিচালক) অনেকদিন ধরে লালন করে আসছেন। তিনি এখন ‘ওয়ার-২’-এর শুটিং নিয়ে ব্যস্ত এবং এটি মুক্তি পাওয়ার পর ‘ব্রহ্মাস্ত্র-২’-এর প্রি-প্রোডাকশন শুরু করবেন তিনি। সিনেমাটি আমরা অবশ্যই করব এবং সামনে আরও আকর্ষণীয় ঘোষণা আসবে।’

পাশাপাশি ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামে নির্মাতা সঞ্জয়লীলা বনসালির সঙ্গে আরেকটি ছবিতে কাজ করবেন রনবীর। এখানে আরও থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বনসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন এই অ্যানিমেল তারকা। 

দীর্ঘদিন পর আবারও বনসালির ছবিতে কাজ করা নিয়ে রনবীর বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকেরই আলিয়া, ভিকির মতো অভিনেতা এবং বনসালির মতো নির্মাতার পরিচালনায় কাজ করার স্বপ্ন থাকে। ১৭ বছর আগে আমি তার সঙ্গে কাজ করেছিলাম। আবার একসঙ্গে কাজের সুযোগ পেলাম। আমি বনসালির মতো পরিশ্রমী যে কিনা চরিত্র, আবেগ, সংগীত, ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় মূল্যবোধ এতোটা ভালো বুঝতে পারে এমন আর কাউকে দেখিনি।’ 

সঞ্জয়লীলা বনসালি সম্পর্কে এ তারকা অভিনেতা আরও যোগ করেন, ‘যদি শুধু তার সেটের কথা বলি, তাহলে বিষয়টি খুব ক্লান্তিকর। কেননা দীর্ঘ সময়ের জন্য প্রক্রিয়াটি কিছুটা কঠিন হতে পারে। তবে শিল্পী হিসেবে এটি খুবই সন্তোষজনক কারণ আমি মনে করি, তিনি সত্যিই শিল্পকে লালন করেন।’ 

/শাকিল  

দীর্ঘ বিরতির পর অংশুর নতুন সিনেমা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
দীর্ঘ বিরতির পর অংশুর নতুন সিনেমা
ছবি: সংগৃহীত

‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবার ছবিটির প্রেক্ষাপট, জনরা এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।
অংশু জানান, তার নতুন এই সিনেমার নাম ‘লিম্বো’, যা হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। এ ধরনের প্রেক্ষাপট বাংলাদেশের চলচ্চিত্রে এর আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে এর ভিজুয়াল এফেক্টস এবং গল্পের গভীরতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সম্পূর্ণ প্রথম বা অনন্য এক অভিজ্ঞতা হতে চলেছে।
বিশাল ক্যানভাসের এই সিনেমাটি আন্তর্জাতিক মানের করে তোলার জন্য তিনটি ভিন্ন দেশে এর শুটিং করার পরিকল্পনা করছেন এই নির্মাতা। আগামী আগস্ট মাস থেকেই সিনেমার সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তির আগেই বিশ্বমঞ্চের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‘গত ছয় থেকে সাত বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ, আমি সব সময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’
সিনেমাটির নির্মাণ প্রক্রিয়া যে সহজ নয়, তা স্বীকার করে তিনি আরও বলেন, “আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।”
প্রসঙ্গত, এর আগে ‘লিম্বো’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’ ভিন্নধর্মী এই স্পেস ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
পাঁচ তারকার স্মৃতিময় একদিন
ছবি: সংগৃহীত

আসার কথা ছিল সাতজনের, তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের বড় তারকা। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে সাজানো হয়েছিল এসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন–শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। কিন্তু এলেন পাঁচজন। এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। বাকি পাঁচজন রেড কার্পেট বিছানো পথে হেঁটে এলেন। তাদের স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী আড্ডা। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। বললেন তাদের ব্যক্তিগত ও অভিনয় জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। স্মৃতিময় এই দিনে চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তারকারা বললেন এই আড্ডায়। 
আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয়ই উঠে এল সেই আড্ডায়। স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। শিগগিরই চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতায়ও তিনি দারুণ জনপ্রিয়। কিন্তু এই অভিনেতাকেই নাকি কলকাতায় হেনস্তার শিকার হতে হয়েছে। মঙ্গলবার ১৬জুন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মোশাররফ করিম তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
এক ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় খবরটি। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমকে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
মোশাররফ করিম বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।
জানা গেছে, শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:১৯ পিএম
প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা
ছবি: সগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী কৃতি শ্যানন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ককটেল ২’। ইতোমধ্যেই বলিউডে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা। কারণ এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলোচিত তারকা শহিদ কাপুর ও ভারতের জাতীয় ক্রাশখ্যাত তারকা রাশমিকা মান্দানা। তবে এটি কৃতি শ্যানন অভিনীত প্রথম প্রাপ্তবয়স্ক সিনেমা। কারণ ইতোমধ্যেই প্রাপ্তবয়স্ক সিনেমা হিসেবে সনদও পেয়েছে। এমন ট্যাগ জুড়ে দিয়েছে খোদ ভারতীয় সেন্সর বোর্ড।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটি ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে না।
১৯ জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমাটি। সিনেমার রানটাইম ১৫০ মিনিট, অর্থাৎ ঠিক ২ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্য। এর আগে ২০১২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ককটেল’-এর দৈর্ঘ্য ছিল ১৪৬ মিনিট। ফলে নতুন সিনেমাটি আগেরটির চেয়েও চার মিনিট বেশি দীর্ঘ।
২০১৪ সালে বলিউডে কৃতির অভিষেকের পর এটিই প্রথম তার কোনো সিনেমা ছবি ‘এ’ ক্যাটাগরি সার্টিফিকেট পেয়েছে।
তবে রাশমিকা মান্দানার ক্ষেত্রে এটি দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। শহিদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি। 
১৪ জুন মধ্যরাতেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেলার, গান এবং তারকাদের প্রচার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫১ এএম
সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’
ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
হলিউডের বক্স অফিস ট্র্যাকিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মাইকেল সিনেমাটি ইতোমধ্যে ৯১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। পেছনে ফেলে দিয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’কে। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এতদিন বোহেমিয়ান র‌্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
সিনেমাটি এই অভাবনীয় সাফল্যের পেছনে সবার আগে যার নাম আসছে তিনি হচ্ছেন–পপসম্রাটের ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফর দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছেন।
অস্কার ও গ্র্যামি বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং (যিনি বোহেমিয়ান র‌্যাপসোডিও প্রযোজনা করেছিলেন) এবং হলিউডের তুখোড় পরিচালক অ্যান্টোইন ফুকুয়া—এই দুজন মিলে পপসম্রাটের জীবনের জটিল মানসিক টানাপোড়েন ও সংঘাতগুলোকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। গান ও নাচের রোমাঞ্চ ছাপিয়ে সিনেমার ভেতরের এই মানবিক গল্পই মাইকেলকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।
এই সাফল্যের পর এর সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।