এবারের ঈদে ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনিত প্রথম সিরিজের নাম 'জিম্মি'।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে জিম্মির ট্রেইলার।
‘জিম্মি’তে জয়ার চরিত্রের নাম রুনা লায়লা। যিনি একজন সাধারণ গৃহিনী। কিন্তু অগণিত টাকা পেয়ে রুনা লায়লার জীবনের মোড় পাল্টে যাওয়ার গল্পই উঠে আসবে জিম্মি সিরিজে।
ট্রেইলারে দেখা যায়, একটা রেল লাইনের ওপর মুখ, হাত বাঁধা অবস্থায় শুয়ে আছেন জয়া। পরে দেখা যায় টাকার মধ্যে শুয়ে আছেন তিনি। বোঝা গেছে লোভ-লালসার কারণে সাধারন মানুষের জীবনের পরিবর্তনের কাহিনী আবর্তিত হবে সিরিজের গল্পে।
সিরিজটিতে জয়া আহসান ছাড়াও রয়েছেন জনপ্রিয় ও গুনী অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, ইরেশ যাকের, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেইলারটি মুক্তির পর চলছে নানরকম আলোচনা। প্রতিক্ষা শুরু হয়েছে জয়া আহসানের ভক্তদের।
আশফাক নিপুন পরিচালিত জিম্মি সিরিজটি আগামী ২৮ মার্চ মুক্তি পাবে।
মেহেদী/