স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল ঢাকাসহ দেশের চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’-এর আয়োজন করেছিল ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন। দেশের খ্যাতনামা সংগীতশিল্পীরা এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। কিন্তু ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ’-এর আয়োজকরা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তারা। এর আগে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ একই সময়ে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটি একদিন পিছিয়ে ১২ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত হলেও অবশেষে সেটিও স্থগিত করা হলো। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন ‘সবার আগে বাংলাদে ‘-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী।
আয়োজনটিতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল। এছাড়াও ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্চ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামানের মতো শিল্পীদের অনুষ্ঠানে গান গাইবার কথা ছিল।
চট্টগ্রাম ভেন্যুতে- মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং ঋতুরাজ।
বগুড়ার কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মাহিন।
খুলনা কনসার্টে- ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কণা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা ও পলাশ।
/শাকিল