গত পরশু কাশ্মীরের পহেলগ্রামে চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবরে শোকাহত পুরো ভারত। এই হামলায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউড তারকারাও নিজেদের ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন। এমন মর্মান্তিক ঘটনায় এবার মুখ খুললেন বলিউড ভাইজান সালমান খান।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। এর আগে ব্লকবাস্টার সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর শুটিংয়ের কারণে বেশ কিছুদিন পহেলগ্রাম ও আরু ভ্যালিতে ছিলেন সালমান। তখন কাশ্মীরের সৌন্দর্যে্য মুগ্ধ হয়ে এটিকে বিশ্বের সুন্দরতম জায়গা বলে আখ্যায়িত করেছিলেন তিনি।
এবার সেই কাশ্মীরেই নীরিহ লোকদের হত্যা করার ঘটনায় সামাজিক মাধ্যমে নিজের রাগ প্রকাশ করলেন সালমান। এই বলিউড তারকা লিখেছেন, ‘পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমানভাবে ব্যথিত। মনে রাখবেন, একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।’
এই বর্বরতায় সালমান খান ছাড়াও বলিউড বাদশাহ শাহরুখ খানসহ খ্যাতনামা অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।
/শাকিল