ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ এবং পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’
সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে ও ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন।
অন্যদিকে হানিয়া আমির, মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি শিল্পিরা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন।
এদিকে পাকিস্তানকে নিয়ে মন্তব্যের পরদিন শুক্রবার (৯ মে) রাতে তার আসন্ন হলিউড প্রজেক্ট ‘বি দ্য এভিল’-এর শ্যুটিংয়ের জন্য নিউইয়র্ক গেছেন কঙ্গনা। অনুরাগ রুদ্র পরিচালিত হরর জনরার সিনেমাটিতে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন।
এর আগেও বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন ভারতীয় এ অভিনেত্রী
মেহেদী/