হালের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোকসংগীত গেয়ে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন এই গায়ক। পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত আয়োজনে বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই গায়ক নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’।
হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। গানের কথার সঙ্গে মিল রেখে বিভিন্ন মনোরম লোকেশনে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন উদীয়মান তরুণ মডেল তুষার। তার সঙ্গী হয়েছেন এস কে তৃষ্ণা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের একটি গান উপহার পেতে যাচ্ছেন। আশা করি, কেউ নিরাশ হবে না।
খুব শিগগিরই ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’ গানের মিউজিক ভিডিও কাজী শুভর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
/শাকিল