কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ শুরু হবে শিগগিরই। এই শো’র তৃতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে দেখা যাবে সালমান খানের। ইতোমধ্যেই এ শো’র একাধিক প্রোমো সামনে আসছে, যেখানে কপিল আর সালমানকে দেখা গেল মাস্তি মুডে। এমনকী, বন্ধু আমিরের দুই বিয়ে, ডিভোর্স এমনকী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেম নিয়েও মসকরা করতে দেখা গেছে এসব প্রোমেতে।
প্রোমোতে দেখা যায়, কপিল সালমান খানকে জিজ্ঞাসা করছেন, তার জীবনে কোনো গৌরী আছে কি না। তখন সল্লু ভাই বলেন, ‘আমিরের গল্পটা অন্যরকম। তিনি একজন চমৎকার মানুষ। গোটা দুনিয়া জানে তিনি একজন পারফেকশনিস্ট। যতক্ষণ না সে বিবাহ নিখুঁত হচ্ছে, ততক্ষণ সে এটি চালিয়ে যাবে। আমি মনে করি এটাই তার শেষ। এবার নিখুঁত হবেই হবে।’
শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করেন।
এরপর সালমানকে বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করেন অর্চনা পূরণ সিং। তাতে ভাইজানের জবাব, ‘আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনি কি উপভোগ করবেন? যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব, আপনাদের ভালো লাগবে? যদি আপনাদের খুশি করার জন্য আমি নিজে শেষ হয়ে যাই?’
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। তাদের জুনায়েদ ও আয়রা নামে দুই সন্তান রয়েছে। এর পর আমির ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের আজাদ রাও খান নামে এক ছেলে রয়েছে।
বর্তমানে আমির গৌরী স্প্র্যাটের সঙ্গে ডেট করছেন। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে সংবাদমাধ্যমের সঙ্গে বান্ধবীর পরিচয় করিয়ে দেন আমির। হিন্দুস্থান টাইমস
অমিয়/