ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। কিন্তু দুজনের প্রেম কাহিনি শুরু হয়েছিল কি হয়নি, তার মধ্যেই তাদের ব্রেকআপের খবর সামনে আসলো।
গেল আইপিএলে জেসমিনকে বহুবার হার্দিককে সমর্থন করতে দেখা গেছে। মুম্বই ইন্ডিয়ান্সের একটি বাসেও দেখা গেছে তাকে।
জানা যাচ্ছে, ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন।
এক রেডিট ব্যবহারকারী প্রথমে দুজন দুজনকে আনফলো করার তথ্য দিয়ে লিখেছেন, ‘হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়া একে অপরকে আনফলো করেছেন?’ এরপর থেকেই বিচ্ছেদের খবর জোরালো হতে থাকে।
যদিও হার্দিক বা জেসমিন কখনো আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এমন পরিস্থিতিতে দুজনের বিচ্ছেদের খবরে অবাক হচ্ছেন তাদের ভক্তরা।
সাবেক স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের সময় জেসমিনের সঙ্গে হার্দিক পান্ডিয়ার নাম জড়িয়েছিল। তখন দুজনের মধ্যে সম্পর্ক নিশ্চিত বলে মনে করা হয়। হার্দিক এবং জেসমিন একই জায়গা থেকে গ্রিস ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন।
২০২৫ সালে দুবাইয়ে ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জেসমিনকে। এখন দুজনের ব্রেকআপের খবর জোরালো হচ্ছে।
হার্দিক পান্ডিয়া ও নাতাশার বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলে অগস্ত্যকে একসঙ্গে বড় করছেন দুজনে। দুজনেই বিবৃতি জারি করে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। - হিন্দুস্থান টাইমস
অমিয়/