চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল। এর আগে জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পশলা বৃষ্টি’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা। এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমার পর এবার বিজ্ঞাপনচিত্রে এক সঙ্গে মডেল হয়ে কাজ করলেন আরজু ও আঁচল।
মিয়াজী পাপন নির্মিত ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে তাদেরকে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এর শুটিং সম্পন্ন হয়েছে।
এ সম্পর্কে আরজু বলেন, ‘আঁচলের সঙ্গে এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। ক্যামেরার সামনে আঁচল সব সময়ই ভীষণ প্রাণবন্ত। যে কারণে তার সঙ্গে কাজ করতেও ভীষণ ভালো লাগে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
এদিকে আঁচল সম্প্রতি কণা ও অমির গাওয়া ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি এফডিসিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনপুম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে। এর আগে অমির গাওয়া ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরী পাইছি’ গানে মডেল হিসেবে দেখা গেছে আঁচলকে।
/এমএস