বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন তিনি। এছাড়া নিজের ফিটনেসের জন্যও ভক্ত-অনুরাগীদের কাছে বিশেষভাবে পরিচিতি আছে তার। সম্প্রতি এ তারকা তার ইন্সটাগ্রামে কিছু ব্যায়ামের পদ্ধতি পোস্ট করে আলোচনায় এসেছেন। মালাইকা জানান, নিয়মিত এ ব্যায়ামগুলো অভ্যাস করলে বয়স অন্তত বছর দশেক কম দেখাবে। এমনকি কম করে হলেও ৫ কেজি ওজন ঝরবে খুব তাড়াতাড়ি।
অভিনেত্রী বলেন, ‘এ ব্যায়ামগুলোকে বলে ‘‘চাইনিজ মুভমেন্ট’’, বিশেষ ধরনের ব্যায়াম, যা চীনে খুব জনপ্রিয়। এ ব্যায়ামগুলো ‘তাই চি’ থেকে অনুপ্রাণিত। খুব কম সময় লাগবে ব্যায়ামগুলো করতে। তার জন্য আগে থেকে কোনো প্রস্তুতি কিংবা সরঞ্জামেরও প্রয়োজন নেই।
এই ব্যায়ামগুলো কীভাবে করতে হয় সেটাও শিখিয়ে দেন এই অভিনেত্রী।
নেক রোল-শোল্ডার ওপেনার: সামনের দিকে মাথা ঝুঁকিয়ে চিবুক বুকে ঠেকান। এ ভঙ্গিটি কয়েক সেকেন্ড ধরে থাকুন। এরপর ঘাড় সোজা করে আগের অবস্থানে ফিরুন। এবার শিরদাঁড়া সোজা রেখে পেছনে ঘাড় হেলিয়ে কয়েক সেকেন্ড থাকুন। এক রাউন্ড সম্পূর্ণ হলো। এভাবে ৫–৭ রাউন্ড অভ্যাস করতে হবে।
স্পাইনাল টুইস্ট: এবার সোজা হয়ে দাঁড়িয়ে শরীর একবার ডান দিকে, আরেক বার বাম দিকে মোচড় দিন। এ সময়ে দুই হাত কোমরেও রাখতে পারেন। আবার সামনের দিকে প্রসারিত করেও রাখা যেতে পারে। এতে মেরুদণ্ড নমনীয় নয়, পুরো শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়।
আর্ম সার্কেল: দুই হাত কাঁধ বরাবর দুদিকে সোজা করে ছড়িয়ে দিন। খেয়াল রাখুন, কনুই যেন সোজা থাকে। কাঁধ থেকে দুই হাত একসঙ্গে ঘোরান ঘড়ির কাঁটার দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবারও কনুই যেন সোজা থাকে। ৫–৭ বার হাত ঘোরাতে হবে। ঘোরানো শেষে দুই হাত কোলের ওপর রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। আবার দুই হাত পাশাপাশি তুলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাঁধ থেকে ঘোরান ৫–৭ বার।
সাইড স্ট্রেচ: মাথার পেছনে দুটি হাত রেখে লক করে নিন। এবার দুই পায়ের মধ্যে ফাঁক রাখুন। কাঁধ সোজা। এবার শরীরটা একবার ডান দিকে হেলান, আরেকবার বাম দিকে। এতে সাইড অ্যাবসে টান পড়বে। ১৬ গুণে তিনবার করুন। কোমরে সমস্যা না থাকলে ফ্রন্ট বেন্ডিং আর ব্যাক বেন্ডিং করুন। সামনে ঝোঁকার সময়ে হাঁটু ভাঁজ হবে না। হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করুন। আর পেছনে যাওয়ার সময়ে অল্প বেন্ড হলেও চলবে।
লেগ স্ট্রেচ: একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করতে হবে, আর একটা পা পেছনে দিয়ে স্ট্রেচ করে বসার মতো করে শরীর আপ-ডাউন করতে হবে। কাঁধ যেন সোজা থাকে। এটি প্রথমে ১০টি করে প্রতি পায়ে তিনবার যথেষ্ট।