সূর্যকে বলা হয় সব গ্রহের রাজা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের গমনের জন্য প্রায় এক মাস সময় লাগে। যখন সূর্যের গোচর হয়, তখন এর প্রভাব মানুষের জীবনের পাশাপাশি দেশ ও বিশ্বের উপরও পড়ে।
সূর্য গ্রহ ১৬ জুলাই বিকেল ৫টা ১৭ মিনিটে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। যখনই সূর্য ও চন্দ্রের মিলন হয়, তখন অমাবস্যা যোগ তৈরি হয়। সূর্য ও চন্দ্রের সংযোগকেও অশুভ বলে মনে করা হয়।
সূর্য কর্কট রাশিতে প্রবেশের ফলে কোন রাশির জাতক-জাতিকাদের আগামী এক মাস সাবধান থাকতে হবে জেনে নিন-
মেষ রাশি:
সূর্যের রাশির পরিবর্তন মেষ রাশির জন্য অশুভ বলে মনে করা হয়। মেষ রাশির জাতক-জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত ক্ষতি হতে পারে। মানসিক চাপ তাদের ঘিরে থাকতে পারে। পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গোচর অনুকূল বলে বিবেচিত হয় না। আত্মবিশ্বাস কমে যেতে পারে। স্বাস্থ্য ওঠানামা করতে পারে। অর্থিক বিষয়ে সাবধান থাকতে হবে।
বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গোচর অশুভ বলে মনে করা হয়। কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না। কঠোর পরিশ্রম করবেন কিন্তু ফলাফল ভালো হবে না। আর্থিক ক্ষতি হতে পারে।
কন্যা রাশি:
সূর্যের রাশির পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ বলে মনে করা হয়। এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে ভুল করে কোনো নতুন কাজ শুরু করবেন না। বিনিয়োগ এড়িয়ে চলুন।
আজতক/অমিয়/