জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতক-জাতিকা প্রেমে খুব দ্রুত আকৃষ্ট হয় এবং সহজেই কারও প্রতি চুম্বকের মতো টান অনুভব করেন। ফলে, অন্যের মনকে নিজেদের দিকে টেনে নেন অতি সহজে। দেখে নেওয়া যাক, তালিকায় রয়েছে কোন কোন রাশি-
বৃষ: তালিকায় প্রথমেই বৃষ রাশির জাতকেরা। বৃষ রাশির মানুষ অন্যকে মোহিত করতে জানেন। অত্যন্ত অনুগত ও সবটুকু দিয়ে প্রেম করেন তারা। বৃষ রাশির জাতকরা সম্পর্কে স্থিরতা পছন্দ করেন। সঙ্গীকে নিরাপদ বোধ করানোর ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। আদর করে মাথায় তুলে রাখেন সঙ্গীকে। একইসঙ্গে প্রেমিক বা প্রেমিকাকে রক্ষা করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারেন বৃষ রাশির জাতকরা। তারা-
- প্রেমে একনিষ্ঠ ও স্থিরচরিত্র।
সঙ্গীকে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দিতে ভালোবাসে।
শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই গভীর টান সৃষ্টি করে।
বিলাসিতা আর যত্ন দিয়ে প্রেমে দৃঢ় বন্ধন তৈরি করে।
কর্কট: তালিকায় এর পরেই রয়েছেন কর্কট রাশি। কর্কটের জাতকরা আবেগপ্রবণ। নিজেদের সবটুকু দিয়ে ভালবাসতে জানেন তারা। যত্ন নিতে জানেন। সংবেদনশীল এবং সহানুভূতিশীলও হন সঙ্গীর প্রতি। সঙ্গীকে সব সময় নিরাপদ বোধ করাতে সিদ্ধহস্ত এই রাশির জাতকরা। সঙ্গীর চাহিদার খুঁটিনাটিও তাদের নখদর্পণে, তাই তাদের প্রতি সহজেই আকর্ষিত হন অন্যরা। তারা-
- ভীষণ আবেগপ্রবণ ও পরিবারকেন্দ্রিক।
প্রেমে একবার যুক্ত হলে সঙ্গীকে ছাড়তে চায় না।
স্নেহ, যত্ন আর মমতা দিয়ে সঙ্গীকে আবদ্ধ করে রাখে।
সম্পর্ককে অনেকটা "ঘর" এর মতো নিরাপত্তা দেয়, যা অন্যকে টেনে আনে।
সিংহ: সিংহ রাশির জাতকর প্রেমের ক্ষেত্রেও সিংহ। যে কাউকে নিজেদের দিকে আকর্ষিত করার গুণ রয়েছে তাদের। যেখানেই যান, নিজের ব্যক্তিত্বের প্রভাব ফেলে আসেন। সঙ্গীদের প্রতি সিংহ রাশির জাতকদের ভালবাসাও নজরে পড়ার মতো। যোগ্য সম্মান দেন সঙ্গীকে। মনের মানুষকে খুশি রাখার জন্য চেষ্টা চালিয়ে যান সব সময়। কথায় কথায় সঙ্গীর প্রশংসা করতেও পিছপা হন না। তারা-
স্বভাবতই আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী।
সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা চায়।
একবার কাউকে ভালোবেসে ফেললে চুম্বকের মতো ধরে রাখে।
প্রেমে নাটকীয়তা ও উষ্ণতা এনে সম্পর্ককে রঙিন করে তোলে।
বৃশ্চিক: অন্যদের আকর্ষণ করার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে বৃশ্চিক রাশির। এই রাশির জাতকরা আবেগপ্রবণ এবং সঙ্গীর প্রতি অনুগত। একাধিক প্রেমে বিশ্বাসী হন না তারা। সঙ্গীর প্রতি শারীরিক টানও বেশি হয়। সঙ্গীকে নিজেদের প্রেমে বুঁদ করে রাখতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। সঙ্গীর উপর অধিকারবোধও বেশি। তারা-
- রহস্যময় ও গভীর আবেগপ্রবণ।
ভালোবাসায় সম্পূর্ণ ডুবে যায়, অর্ধেক মনোভাব এদের নেই।
সঙ্গীর সঙ্গে মানসিক ও শারীরিক এক অদ্ভুত টান তৈরি করে।
প্রেমে এদের আকর্ষণ ক্ষমতা অদ্ভুত চুম্বকের মতো কাজ করে।
মীন: মীন রাশির প্রেম অপ্রতিরোধ্য। সঙ্গীর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন মীন রাশির জাতকরা। মীন জাতকদের মন হয় নরম। প্রকৃত ‘রোম্যান্টিক’ বলা যায় তাদের। এখনও সঙ্গীকে কবিতা শোনানোয় বিশ্বাসী হন তারা। মনে করা হয়, মীন রাশির জাতকেরা সঙ্গীকে কেবল ভালবাসেন না, অনুভব করেন। তারা-
প্রেমে স্বপ্নবিলাসী ও কল্পনাপ্রবণ।
সহজেই আবেগে ভেসে যায়।
সঙ্গীর প্রতি আত্মত্যাগী ভালোবাসা দেখায়।
এদের মায়াবী স্বভাব অন্যকে চুম্বকের মতো টানে।