২০২৬ সাল মেষ রাশির জন্য মিশ্র কিন্তু অগ্রগতিমুখী একটি বছর। বছরের মাঝামাঝি (জুন-অক্টোবর) বড় ধরনের উন্নতি, আর শুরুর দিক (জানুয়ারি-এপ্রিল) কিছু চাপ আসতে পারে। ধৈর্য ধরে চললে সফলতা নিশ্চিত।
বছরের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। মার্চ–এপ্রিল কিছু প্রতিযোগিতা বা অফিস–রাজনীতি দেখা দিতে পারে। জুনের পর থেকে চাকরিতে উন্নতির সুযোগ আসবে। প্রমোশন, নতুন দায়িত্ব স্থানান্তর হতে পারে। ব্যবসায়ীদের জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বিনিয়োগ ও বিস্তারের সময়। এই সময়ে সিদ্ধান্ত নিতে তড়িঘড়ি করবেন না।
২০২৬ সালের প্রথম অংশে খরচ বাড়বে, বিশেষ করে পারিবারিক কারণে। জুলাই থেকে আয় বৃদ্ধি। ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে চাইলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় ভালো। প্রেম ও বিয়ের ক্ষেত্রে আবেগ ওঠানামা করবে। ফেব্রুয়ারি ও মার্চে ভুল বোঝাবুঝি হতে পারে। অবিবাহিতদের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভালো প্রস্তাব আসবে। দাম্পত্য জীবনে বছরের শেষভাগে শান্তি ও বোঝাপড়া বাড়বে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। বছরের মাঝামাঝি নতুন বাড়ি বদল বা নতুন সদস্য আগমনের যোগ রয়েছে। সন্তানদের পড়াশোনায় অগ্রগতি হবে।
মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২৬ সালে মানসিক চাপ, ঘুম কম হওয়া, মাথাব্যথা বেশি হতে পারে। জুন-সেপ্টেম্বর স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে ভালো থাকবে। ভ্রমণের সময় সতর্কতা জরুরি। ফেব্রুয়ারির শেষ ভাগ ও জুন থেকে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত শুভ সময়। জানুয়ারি থেকে এপ্রিল, আগস্টের প্রথম ১৫ দিন অশুভ সময়। ধৈর্য ও নিয়ন্ত্রণ বজায় রাখলে বড় সাফল্য মিলবে। অহংকার বা রাগ নিয়ন্ত্রণ করা দরকার। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম জরুরি। পরিবারে সময় দিলে সম্পর্ক আরও মজবুত হবে। ২০২৬ সালের প্রথম চার মাস কিছু চাপে গেলেও জুন থেকে ডিসেম্বর মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। ক্যারিয়ার, অর্থ, সম্পর্ক - সবক্ষেত্রেই উন্নতি।