ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর শুক্রবার (৯ আগস্ট) তিন দিনের সফরে প্রতিবেশী দেশ মালদ্বীপ গেছেন।
কয়েক ডজন ভারতীয় সৈন্যকে মালদ্বীপ থেকে বহিষ্কার এবং চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্বীপদেশটিতে সফরে গেলেন। ১১ আগস্ট পর্যন্ত মালদ্বীপে অবস্থান করবেন জয়শঙ্কর।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মহাসাগরে এই দ্বীপপুঞ্জ নয়াদিল্লির ‘গুরুত্বপূর্ণ উপকূলীয় প্রতিবেশী’ এবং সামুদ্রিক নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত মহাসাগরে স্বচ্ছ পানির প্রবালসমৃদ্ধ সাদা বালুকাময় সৈকতপাড়ের দেশটি ছুটির গন্তব্য হিসেবে ভূ-রাজনৈতিক হটস্পট হয়ে উঠেছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত।
শ্রীলঙ্কা, মালদ্বীপসহ অনেক দেশ গত মার্চ মাসে বেইজিংয়ের একটি সামরিক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছে। বেইজিংপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সামুদ্রিক টহলে সাহায্যের জন্য দায়িত্বরত ভারতীয় সৈন্যদের মালদ্বীপ থেকে বিতাড়নের পর এই চুক্তি সই হয়।