রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় এক নারী রেলকর্মী নিহত হন।
হামলায় আরও একজন নারী আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে পৃথক হামলায় তিনজন আহত হয়েছেন।
রাশিয়ার তাতারস্তান ও তলিয়াত্তি শহরেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, সরবরাহ লাইন ও অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে।
এর প্রভাবে রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে মস্কো জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই বলে জানায়। সূত্র: আল-জাজিরা
তামান্না রুপা/