ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪টি বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১

ইমরান খানের ‘চূড়ান্ত ডাকে’ ব্যাপক সাড়া

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম
ইমরান খানের ‘চূড়ান্ত ডাকে’ ব্যাপক সাড়া
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে ব্যাপক সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লাখো নেতা-কর্মী ও সমর্থক। বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়েছেন তারা। এদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়া মিছিলে অংশ নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। 

এদিকে দেশজুড়ে এ বিক্ষোভ সমাবেশ দমনের জন্য পুলিশ প্রস্তুতি নিয়েছে। এ রকম টান টান উত্তেজনায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইসলামাবাদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ইসলামাবাদকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।  

রবিবার (২৪ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে বুশরা বিবির অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন প্রদেশটির মন্ত্রী পাখতুন ইয়ার খান। তিনি বলেছেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। আর সোমবার ইসলামাবাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 

গত ১৩ নভেম্বর ইমরান খান ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন। ওই দিন তিনি সমর্থকদের ২৪ নভেম্বর (গতকাল) ইসলামাবাদে জড়ো হয়ে সংবিধানের ২৬তম সংশোধনীর বিরুদ্ধে, সাধারণ মানুষকে গ্রেপ্তারের বিরুদ্ধে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করার আহ্বান জানান।

এর মধ্যে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের এই কর্মসূচিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করে রাজধানীতে আইন ও শাসন অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার পাকিস্তানে আসবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তার এই সফরে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিতে এমন নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফৈজাবাদ থেকে পুলিশ অন্তত ১৬ বিক্ষোভকারীকে আটক করেছে। এ ছাড়া জড়ো হওয়া পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে আইন প্রয়োগকারী বাহিনী গুলি চালিয়েছে। পাশাপাশি দেশব্যাপী প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে পিটিআই সমর্থকরা বিক্ষোভে যোগদানের জন্য মিছিল নিয়ে ইসলামাবাদের দিকে যাওয়ার সময় গুজরানওয়ালায় পিটিআইয়ের জেলা সভাপতি মিয়াঁ আরকামকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তখন নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা করে আরকামকে মুক্ত করে নিয়ে যান।

এর আগে সকাল থেকেই ইসলামাবাদ ঘেরাওয়ের জন্য নেতা-কর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন। পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং পিটিআই নেতা ওমর আইয়ুব খান ইসলামাবাদে যাওয়ার আগে বলেছেন, তাদের লক্ষ্য রাজধানীতে পৌঁছানো এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে (ইমরান খান) মুক্ত করা। সূত্র : জিও টিভি, দ্য ডন

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪টি বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪টি বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/

এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০০ পিএম
এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় চালানো ইউক্রেনের বড় ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক রাতে মোট ৩০১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (২১ জুন) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার জন্য এই ড্রোনগুলো পাঠিয়েছিল। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে আকাশেই সেগুলো ধ্বংস করে দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ভূপাতিত করা ড্রোনের একটি বড় অংশ রাশিয়ার সীমান্ত অঞ্চল- বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো বড় ধরনের বিপর্যয় বা হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সীমান্ত অঞ্চলের শহরগুলোকে লক্ষ্য করে ইউক্রেন তাদের ড্রোন হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়েছে। তবে এক রাতে তিন শতাধিক ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

আজহার/অমিয়/

নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়া বনভূমি অঞ্চলে নিরাপত্তাহীনতা মোকাবিলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে জন্য অতিরিক্ত এক হাজার বনরক্ষী নিয়োগের অনুমোদন দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্গম এলাকা, যা দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী, অপহরণকারী এবং দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তা সুরক্ষিত করতে এ উদ্যোগ নেন। 

বোলা টিনুবু সংবাদমাধ্যমকে বলেন, এই বনরক্ষীরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে বনভূমি রক্ষা করবে, অপহৃতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করবে এবং প্রাথমিক উদ্ধারকারী ও জনগোষ্ঠী রক্ষাকারী হিসেবে কাজ করবে।

দেশজুড়ে জনগোষ্ঠীর ওপর হামলা এবং অপহরণের ঘটনা অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক জন রেট বলেন, সরকারকে শুধু নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, এক হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। বিকল্প হিসেবে শুধু ওই জায়গাগুলোয় ড্রোন ওড়ানোই যথেষ্ট। এক রাতের মধ্যেই আমরা শনাক্ত করতে পারব এই লোকেরা কোথায় আছে এবং উদ্ধার অভিযান চালাতে পারব।

নাইজেরিয়ায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত এক হাজারজনকে অপহরণ করা হয়েছে। মে মাসে, সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুলে হামলা চালিয়ে ৩৯ জন ছাত্র এবং সাতজন শিক্ষককে অপহরণ করে। সূত্র: সিজিটিএন

থিওটোনিয়াস/অমিয়/

ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি
ছবি: ইতালির রোমের পিয়াজ্জা ভেনেজিয়াতে অবস্থিত একটি পানির ফোয়ারায় এক ব্যক্তি নিজেকে শীতল করছেন। ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তীব্র দাবদাহ বা হিটওয়েভ বয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি দেশে তাপমাত্রাজনিত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা রবিবার (২১ জুন) জানায়, গ্রীষ্মের প্রথম দাবদাহ ইবেরিয়ান উপদ্বীপ এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছে, যা আগামী ২৫ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে।

গতকাল রবিবার স্পেনের অনেক অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। 

আবহাওয়া সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দুপুরের দিকে ঘরের বাইরে কাজকর্ম করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্তদের জন্য। এছাড়া তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় দাবানলের ঝুঁকিও বাড়ছে।

এদিকে ফ্রান্সে কর্তৃপক্ষ রবিবার প্যারিস এবং আরও ৩৪টি বিভাগের জন্য সর্বোচ্চ স্তরের ‘রেড হিট অ্যালার্ট’ জারি করেছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই সতর্কতা মূল ফ্রান্সের এক-তৃতীয়াংশের বেশি এলাকা জুড়ে কার্যকর রয়েছে এবং ২২ জুন কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঝুঁকিতে থাকা যাত্রীদের দাবদাহের পিক আওয়ারে ট্রেন ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।

ইতালির আবহাওয়ার তথ্যে দেখা গেছে, রবিবার অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এর আগে তীব্র গরমের কারণে ১৯ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তুরিন এবং ফ্লোরেন্সসহ পাঁচটি শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল। দাবদাহের তীব্রতা বেড়ে যাওয়ায় ২১ জুনের মধ্যে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতার আওতাধীন শহরের সংখ্যা বাড়িয়ে আটটিতে উন্নীত করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে দক্ষিণ ও পশ্চিম ইউরোপের একটি বড় অংশ জুড়ে এই অস্বাভাবিক গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সূত্র: সিজিটিএন

তামান্না রুপা/অমিয়/