ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার যে পরিকল্পনা, তার প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। ইউরোপীয় দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পাশে দাঁড়ান এবং স্পষ্ট করে বলুন যে, গ্রিনল্যান্ড কখনও বিক্রির জন্য নয় এবং কখনও বিক্রি হবে না। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের জনগণ দিয়ে পরিচালিত হয় এবং এটি কখনও পরিবর্তন হবে না।’
শনিবার (১৫ মার্চ) তুরস্কের সংবাদমাধ্যোম আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এছাড়া শনিবার ডোনাল্ড ট্রাম্পের তাদের দেশের সার্বভৌমত্ব সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে প্রায় এক হাজার গ্রিনল্যান্ডবাসী রাজধানী নুউকে মিছিল করেন।
গ্রিনল্যান্ডের ডেমোক্র্যাটিক, নালেরাক, ইনুইট আতাকাতিগিট, সিউমুট এবং আতাসুট দলের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ট্রাম্পের আচরণ অগ্রহণযোগ্য।
গত বৃহস্পতিবার ট্রাম্প দ্বীপটির উপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ডেনমার্ক অনেক দূরে এবং আসলে তাদের কিছু করার নেই। কী হয়েছিল? ২০০ বছর আগে সেখানে একটি নৌকা এসে পড়েছিল। তারা শুধু বলে যে, তাদের এটির উপর অধিকার আছে। তবে আমি জানি না এটি সত্যি কিনা। আমি আসলে তা মনে করি না।’
তিনি আরও বলেন, তিনি ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন দ্বীপটি অধিগ্রহণ করতে হবে।‘ সূত্র: আনাদোলু
দিনা/অমিয়/