প্রতিবাদে মুখরিত তেল আবিব। নেতানিয়াহুর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত নিরাপত্তা পরিষেবার প্রধান রোনেন বারকে বহিস্কারের সিদ্ধান্ত এবং গাজায় পুনরায় যুদ্ধ শুরুর প্রতিবাদে শনিবার (২২ মার্চ) রাস্তায় নেমেছে তারা। এই বিক্ষোভ সামাল দিতে বেশ বিপাকে পড়ছে নেতানিয়াহু প্রশাসন।
এর আগেই ইসরায়েলের রোনেন বারকে বহিস্কার করা নিয়ে দখলদার ইসরায়েল প্রশাসনের শীর্ষস্তরেও চরম অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়।
রবিবার ( ২৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এই খবর জানায়।
এছাড়া তেল আবিবের হাবিমা স্কয়ারে বিক্ষোভকারীরা নীল-সাদা ইসরায়েলি পতাকা নেড়ে গাজায় আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তির জন্য একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানায়।
এছাড়া রবিবার( ২৩ মার্চ) ইসরায়েলের সংসদ এবং পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়।
গাজায় পুনরায় যুদ্ধ শুরু হওয়াতে, ইসরায়েলি বন্দীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। তাদের মধ্যে ২৪ জন এখনও জীবিত বলে মনে করা হচ্ছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, যুদ্ধ চালিয়ে গেলে তারা হয় তাদের বন্দীদের হাতে মারা যাবে অথবা ইসরায়েলি হামলায় নিহত হবে।
এদিকে নেতানিয়াহু এই সপ্তাহে বলেন, তিনি ২০২১ সাল থেকে শিন বেতের নেতৃত্বে থাকা রোনেন বারে’র প্রতি আস্থা হারিয়ে ফেলেন তাই তাকে ১০ এপ্রিল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। সূত্র: আল- জাজিরা
দিনা/