ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা

ট্রাম্পের ‘নব্য সাম্রাজ্যবাদী’ নীতিতে শঙ্কিত বিশ্ব

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম
ট্রাম্পের ‘নব্য সাম্রাজ্যবাদী’ নীতিতে শঙ্কিত বিশ্ব
ছবি: সংগৃহীত

দুটো ভয়ানক বিশ্বযুদ্ধের পর সারাবিশ্বে ভূমি দখল ও উপনিবেশায়নের বিরুদ্ধে একমত হন মোড়লস্থানীয় দেশগুলোর নেতারা। এরপর থেকে বিদেশের জমি দখল করে ক্ষমতা প্রতিষ্ঠার চর্চা অন্তত সরাসরি বন্ধ হয়েছিল। তবে স্নায়ুযুদ্ধে জয়লাভ করার পর যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও রাজনৈতিক সাম্রাজ্যবাদ থেমে থাকেনি। বরং অন্তরীপ ফল্গুর মতো তুলনামূলক ছোট ও কম ক্ষমতাশালী দেশ ও সংস্কৃতিগুলোকে ক্রমশ গিলে নিয়েছে মার্কিন মুল্লুকের ভদ্রবেশী পিরানহারা। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতার সব রাখঢাকের বালাই ছেড়ে খোলাখুলি অন্য ভূখণ্ড আক্রমণের হুমকি দিচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু করে ডেনমার্কের অধীন দ্বীপ গ্রীনল্যান্ড- সবই দখল করে নিতে চান তিনি। চীনা হস্তক্ষেপের অযুহাত দেখিয়ে পানামা খালের প্রশাসনিক দায়িত্বও হাতিয়ে নেওয়ার পরিকল্পনা আছে তার। এ পরিস্থিতিতে ট্রাম্পের সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতিতে শঙ্কিত বিশ্ব।

জাতিসংঘের ১৯৪৫ সালের সনদ মোতাবেক, সংস্থাটির ‘সব সদস্য অন্য দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বা ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকতে বাধ্য।’ তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এই নিয়ম মানার কোনো ইঙ্গিত দেখা যায় না। এখনো পর্যন্ত ট্রাম্প মৌখিক হুমকি দিলেও, বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো দিন মুখের কথা বাস্তবায়নে তিনি বলপ্রয়োগ করতে পারেন।

ট্রাম্পের প্রভাব ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। মধ্য আফ্রিকায় ‘গ্রেটার রোয়ান্ডা’ প্রতিষ্ঠার লক্ষ্যে কঙ্গোর বিরুদ্ধে অভিযানরত জঙ্গিগোষ্ঠী এম-২৩কে সহায়তা করছে রোয়ান্ডা প্রশাসন। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি গণহত্যা নতুন খবর নয়। তবে ট্রাম্পের সহায়তায় তেল আবিব গাজায় অমানবিক ধ্বংসযজ্ঞ চালানোর বৈধতা পেয়ে ধ্বংসোল্লাসে মেতে উঠেছে। এদিকে, তাইওয়ানকে নাস্তানাবুদ করে দক্ষিণ চীন সাগরে একাধিপত্য কায়েমে উঠে পড়ে লেগেছে চীন। নব্য উপনিবেশায়নের ঘৃণ্য প্রচেষ্টা ঢুকে পড়েছে ‘সভ্য’ মহাদেশ ইউরোপেও। রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে সহিংসতার কায়েমের মাধ্যমে দেশটির সার্বভৌমত্বে আঘাত করতে চেষ্টার কমতি রাখছে না।

এ প্রসঙ্গে পশ্চিমা ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জোট ন্যাটোর সাবেক মার্কিন রাষ্ট্রদূত আইভো দালদের বলেন, ‘প্রশাসনে যতক্ষণ ট্রাম্প আছেন, ততক্ষণ নিয়ম-কানুনের আশা না করাই ভালো।’

বিশ্লেষকরা ট্রাম্পের অর্থনৈতিক প্রত্যাশা ও জমি দখলের আকাঙ্ক্ষাকে ঊনবিংশ শতাব্দীর বর্বর সাম্রাজ্যবাদের সঙ্গে তুলনা করছেন। বিশেষত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির সঙ্গে ট্রাম্পের মিল খুঁজে পাচ্ছেন তারা। ঊনবিংশ শতাব্দীতে এই নেতা প্রতিবেশী কিউবা, পুয়ের্তো রিকো, হাওয়াই ও ফিলিপাইনে আগ্রাসন চালিয়েছেন।

চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে ট্রাম্পকে দায়ী করে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট শুল্কারোপের মাধ্যমে কানাডার অর্থনীতিকে ‘পঙ্গু’ করার পাঁয়তারা করছেন।

ট্রাম্প প্রসঙ্গে ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক মাইকেল অ্যালবার্টেস বলেন, ‘ট্রাম্প যে ধরনের আগ্রাসী ভূরাজনীতি প্রতিষ্ঠা করছেন, শীঘ্রই বিশ্বমোড়লরা দুর্বল রাষ্ট্রগুলো দখলের প্রতিযোগিতা শুরু করবে।’

একই সুরে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল বেকার। তার অভিযোগ, ট্রাম্পের অবস্থানের কারণে রাশিয়া ও ইসরায়েলের মতো দেশগুলো ক্রমেই শক্তিশালী হচ্ছে। অন্যদিকে, তুলনামূলক ছোট দেশগুলো আঞ্চলিক সার্বভৌমত্ব নিয়ে সংকটে পড়ছে।

ট্রাম্পের এই কূটনৈতিক আগ্রাসনকে ‘অনানুষ্ঠানিক সাম্রাজ্যবাদ’ বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষক কেরি গোয়েটলিচ।

এই পরিস্থিতিতে ট্রাম্প গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে মধ্যযুগীয় কায়দায় ভূমি দখলের প্রচেষ্টা করছেন অভিযোগ করে  বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশ্লেষকরা। সূত্র: দ্য গার্ডিয়ান

নাইমুর/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/

এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০০ পিএম
এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় চালানো ইউক্রেনের বড় ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক রাতে মোট ৩০১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (২১ জুন) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার জন্য এই ড্রোনগুলো পাঠিয়েছিল। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে আকাশেই সেগুলো ধ্বংস করে দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ভূপাতিত করা ড্রোনের একটি বড় অংশ রাশিয়ার সীমান্ত অঞ্চল- বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো বড় ধরনের বিপর্যয় বা হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সীমান্ত অঞ্চলের শহরগুলোকে লক্ষ্য করে ইউক্রেন তাদের ড্রোন হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়েছে। তবে এক রাতে তিন শতাধিক ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

আজহার/অমিয়/